শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali singer durnibar saha talks about his upcoming valentine s day special new music video bikelbela details inside

বিনোদন | প্রেম দিবসের আগে ‘বিকেলবেলা’য় দুর্নিবারের নতুন প্রেম!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে প্রেমের দিবসের প্রাক্কালে বিরহের সুর। এবং তার সঙ্গে নিবিড় যোগ রয়েছে গায়ক দুর্নিবার সাহা-র। সামনেই ভ্যালেন্টাইনস ডে। সেই প্রেম দিবসের আগেই প্রেম নিবেদন করলেন গায়ক দুর্নিবার। কী কান্ড! কিন্তু কাকে? দুর্নিবার তো বিবাহিত! ঐন্দ্রিলা সেনের সঙ্গে তাঁর সুখের সংসার। তবে এমন কী ঘটল...? ওঁদের দাম্পত্যে কি তাহলে ঘটেছে কোনও তৃতীয় ব্যক্তির প্রবেশ? তাই কি প্রেম দিবসের আগে দুর্নিবার ‘বিকালবেলায়’ প্রেম নিবেদন করে বসলেন? 

 


হ্যাঁ, দুর্নিবার প্রেম নিবেদন করেছেন ঠিকই, তবে কোনও ব্যক্তিকে নয়। ‘বিকেলবেলা’ দুর্নিবারের ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল মিউজিক ভিডিও। প্রেম দিবস উপলক্ষে দুর্নিবারের নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রাজেশ্বর এবং পর্ণা। রাজেশ্বর পরিচিত মুখ। ‘গল্পের মায়াজাল’ সহ বেশ কিছু ছবিতে রাজেশ্বর অভিনয় করেছেন। রাজেশ্বরের কথায়, “প্রেম বলতেই তো আমরা গোলাপ ফুল, কার্ডস এসব বুঝি। তবে প্রেম মানে কিন্তু বিরহও বটে। সব প্রেমেই বিরহ লুকিয়ে থাকে। আমাদের নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’ সেই বিরহ-কেই ফুটিয়ে তুলেছে।”

 


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘বিকেলবেলা’-র ঝলক। কথা এবং সুর নীল সরকারের। মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্ব সামলেছেন শান্তনু মিত্র। বলাই বাহুল্য প্রেম দিবসকে উদ্‌যাপনের উদ্দেশ্যে তৈরি এই গান 'বিকেলবেলা' মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি। 

 

 

প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ মার্চ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনকে বিয়ে করেন দুর্নিবার। ইন্ডাস্ট্রির অন্দরে তিনি অবশ্য মোহর নামেই পরিচিত। তাঁদের বিয়ে নিয়ে আলোচনাও হয়েছিল বিপুল। এরপর গত বছরেই সাহা পরিবারে নতুন সদস্য এসেছে। মা হয়েছেন ঐন্দ্রিলা সেন। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সুখবরটি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দুর্নিবার। পুত্রের নাম রেখেছেন ধিয়ান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া