রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ৫ মিনিটে ৪০০ মেসেজ! কেকেআর থেকে সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার ছিল? দীর্ঘ বছর পর রহস্য ফাঁস

Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে সেরা ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনবার কোটিপতি লিগ জিতেছে শাহরুখ খানের দল। তবে শুরুটা মসৃণ ছিল না কলকাতা ফ্র্যাঞ্চাইজির। প্রথম তিন বছরের মধ্যে একবারও প্লে অফে যেতে পারেনি কেকেআর। তারমধ্যে দু'বার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে। যার ফলে ২০১১ আইপিএল মেগা নিলামে সৌরভকে নেয়নি কলকাতা। তখন কেকেআরের টিম ডিরেক্টর ছিলেন জয় ভট্টাচার্য। গুজব রটে শাহরুখ খানের নির্দেশে নেওয়া হয়নি ভারতের অন্যতম সেরা অধিনায়ককে। সেই ঘটনার দীর্ঘ বছর কেটে গিয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে ঘটনার খোলসা করেন তৎকালীন কেকেআরের ডিরেক্টর। জয় ভট্টাচার্য বলেন, 'সৌরভ গাঙ্গুলির জন্য আমরা বিড না করায়, মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার মোবাইলে ৪০০ মেসেজ আসে। একজন প্রত্যেক গ্রুপে গিয়ে লিখেছিল, এ এমন একজন বাঙালি, যে বাংলার আইকন সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দয়া করে তাঁকে জানিয়ে দিন, আমরা তাঁর বিষয়ে কী ভাবছি। এমন একটা পর্যায় পৌঁছে গিয়েছিল, আমি বাবাকে বলতে বাধ্য হই, আমাদের সল্টলেকের বাড়ি থেকে ঠিকানার বোর্ড সরিয়ে ফেলতে।' 

সৌরভের বাদ পড়ার ঘটনার পর থেকে তাঁর সঙ্গে শাহরুখ খানের সম্পর্কের তিক্ততা বাড়ে। এত বছর কেটে যাওয়ার পর কেকেআরের প্রাক্তন কর্তা জানালেন এই সিদ্ধান্তের পেছনে আসলে কে ছিল। জয় ভট্টাচার্য বলেন, 'শাহরুখ খান প্রথমে দূরত্ব বাড়ায়। তিনি বলেন, তোমরা সৌরভকে রাখতে চাইলে রেখে দাও। আর যদি ওকে না চাও, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। ডেভ হোয়াটমোর কোচ ছিল। আমি ছিলাম। সিইও ভেঙ্কি মাইসোর ছিল।' সবাই মিলেই সৌরভকে না রাখার সিদ্ধান্ত নেয়। তাঁর বদলে গৌতম গম্ভীরকে নেওয়া হয়। যা পরবর্তীতে শাপে বর হয়। তাঁর নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। তারপর মেন্টর হয়ে দশ বছর পর নাইটদের চ্যাম্পিয়ন করেন। গম্ভীর থাকাকালীন আটবারের মধ্যে ছ'বার প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করে নাইটরা। কেকেআর তাঁকে ছেড়ে দেওয়ার পর পুনে ওয়ারিয়র্সে দু'বছর খেলেন সৌরভ। কিন্তু উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। তাঁর নেতৃত্বে টেবিলের শেষে শেষ করে পুনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া