শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Director sayantan ghoshal s upcoming movie ashani starring swastika mukherjee ditipriya roy anirban chakrabarti gourav chakraborty

বিনোদন | ‘বিজয়া’র পর ফের ‘লড়াকু মা’এর চরিত্রে স্বস্তিকা, দিতিপ্রিয়াকে সঙ্গে নিয়ে এবার তাঁর লড়াই কার বিরুদ্ধে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ‘বিজয়া’র পর আরও এক বার পরিচালক সায়ন্তন ঘোষালের সঙ্গে জুটি বাঁধলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির নাম ‘অশনি’।  হইচই ওয়েব প্ল্যাটফর্মের জন্য স্বস্তিকাকে নিয়ে ‘বিজয়া’ সিরিজটি বানিয়েছিলেন পরিচালক। যাদবপুরের ছাত্র-নির্যাতনকাণ্ড যার মূল বিষয়। এবার বড়পর্দায় ‘পূর্বা’ আর তাঁর মেয়ের লড়াই তুলে ধরতে চলেছেন সায়ন্তন। শহরের দুর্বৃত্তদের নিশানায় যখন মেয়ে, তখন তাকে কীভাবে বাঁচাবে তার মা? এই নিয়েই এগোবে ‘অশনি’র গল্প। এইমুহূর্তে জোরকদমে চলছে শুটিং। আর মাত্র দিন তিনেকের কাজ বাকি। সেসব মিটে যাবে চলতি মাসেই। 

 

 

স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত চরিত্রটির নাম ‘পূর্বা’। ঝাঁ চকচকে আলোয় মোড়া এ শহরের তলপেটে রয়েছে এক আলোআঁধারি জগৎ। সেখান থেকে বেরিয়ে, অতীত ভুলে মেয়েকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় যখন সে আলো ঝলমলে এক নিশ্চিন্ত ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করেছিল, তখনই থাবা বাড়াল তাঁর অন্ধকার অতীত। বিশ্বাসঘাতকতার ধারালো ছুরি আচমকা গাঁথল তার জীবনে। শেষমেশ সবকিছু ছাপিয়ে, লড়াই শেষে নিজের লক্ষ্যে কি পৌঁছতে পারবে ‘পূর্বা’? 

 


অশনি তে স্বস্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়, অনির্বাণ চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, গৌরব চক্রবর্তী, সত্যম ভট্টাচার্যকে। কাহিনি এবং চিত্রনাট্যে পরিচালক-চিকিৎসক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় রানা মজুমদার। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রবাসী বাঙালি সব্যসাচী উপাধ্যায়। প্রযোজক জানান, তিনি ছোটবেলাতেই এই শহরের পাট গুটিয়েছিলেন। কিন্তু তাঁর মনের অন্দরে সযত্নে আজও বাস করে এক টুকরো কলকাতা। নিজের শহরের প্রতি অদম্য টান থেকেই বাংলার শিল্পির সঙ্গে বহুদিন ধরেই জুড়তে চাইছিলেন নিজেকে। অশনি র চিত্রনাট্য ভাল লাগতেই প্রযোজক হিসাবে দায়িত্ব নিতে তাই আর দেরি করেননি সব্যসাচী উপাধ্যায়।

 

গত বছরই জানা গিয়েছিল কলকাতাকে কেন্দ্র করে তৈরি এই ছবির শুটিং হবে উত্তর ও দক্ষিণ কলকাতায়। অবশ্য তখন চলছিল চিত্রনাট্য ঘষামাজার কাজ ও অভিনেতা নির্বাচন পর্ব। এরপর ২০২৫-এর জানুয়ারি মাস থেকেই কলকাতা জুড়ে চলেছে শুটিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া