রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সিরিজ জেতা হয়ে গিয়েছে কটকেই। আমেদাবাদের ম্যাচ নিয়মরক্ষার। আর তাই ভারতীয় দলের প্রথম একাদশে তিনটি পরিবর্তন। তবে ঋষভ পন্থ তৃতীয় ম্যাচেও দলে সুযোগ পেলেন না।
আগের দুই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করলেও আমেদাবাদে বুধবার টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
শুরুতে ব্যাট করবে ভারত। কটক ম্যাচের দলে তিনটি পরিবর্তন করেছে ভারত। মহম্মদ সামির জায়গায় প্রথম একাদশে এসেছেন অর্শদীপ সিং। রবীন্দ্র জাদেজার জায়গায় এসেছেন ওয়াশিংটন সুন্দর। বরুণ চক্রবর্তীর জায়গায় এসেছেন কুলদীপ যাদব। তবে বরুণের হালকা চোট রয়েছে।
প্রসঙ্গত, অর্শদীপ এবং ওয়াশিংটন সিরিজে এই প্রথমবার খেলছেন। কুলদীপ প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ম্যাচে ছিলেন না। খেলেছিলেন বরুণ। তৃতীয় ম্যাচে কুলদীপ আবার দলে ফিরলেন। তবে পন্থকে কিন্তু এই সিরিজে প্রথম একাদশে সুযোগ দেওয়া হল না। উইকেটকিপার হিসেবে দলে থাকলেন ব্যাটার লোকেশ রাহুলই। ফলে বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত–গম্ভীরের পছন্দের তালিকায় পন্থ নন, থাকছেন রাহুলই।
২০২৩ বিশ্বকাপে উইকেটরক্ষক রাহুল দুরন্ত পারফর্ম করেছিলেন। এটাই পন্থের থেকে এগিয়ে দিল তাঁকে। আর ইংল্যান্ড দলে হয়েছে একটাই পরিবর্তন। জেকব বেথেলের জায়গায় এসেছেন টম ব্যান্টন।
এই ম্যাচ খেলেই দুবাই উড়ে যাবে ভারতীয় দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি