শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

popular two bengali serial Basu Paribar and Mala Bodol are ending together details inside

বিনোদন | ধুঁকছে সিরিয়াল পাড়া, অল্প দিনেই ফের বন্ধ হচ্ছে জনপ্রিয় একজোড়া বাংলা ধারাবাহিক! তালিকায় কারা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৩Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ফের বন্ধ হয়ে যাচ্ছে বাংলা ধারাবাহিক। এক নয়, এক জোড়া! এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই শেষ দিনের শুটিং হয়ে গেল জনপ্রিয় ধারাবাহিক ‘বসু পরিবার’-এর। একপ্রকার হঠাৎ করেই বন্ধ হল সান বাংলার ‘বসু পরিবার’।  ইতিমধ্যেই হয়ে গেল সেই ধারাবাহিকের শেষ দিনের শুটিং। তবে শুধু ‘বসু পরিবার’ ধারাবাহিক নয়, পাশাপাশি বন্ধের পথে আরও এক ধারাবাহিক। 

 

২০২৪-এর মে মাসে শুরু হয় সান বাংলায় ‘বসু পরিবার’। তবে অক্টোবর মাসেই বদলে যায় নায়িকা। শ্রীমা ভট্টাচার্যের পরিবর্তে নীলা চরিত্রের কাজ শুরু করেন অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল।  জানা গিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণেই ধারাবাহিক থেকে সরে আসেন শ্রীমা। পারিবারিক গল্পকে কেন্দ্র করে এগিয়ে যায় ধারাবাহিক, তবে এই কয়েক মাসে দর্শকমনে তেমন ভাবে জায়গা করতে নিতে পারেনি অঞ্জন বাবুর পরিবার। অবশ্য প্রথমদিকে একের পর নতুন মোড়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিল দীপ্তেশ আর নীলা।  তবে এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই ধারাবাহিক বন্ধ হওয়ায় মন খারাপ শিল্পী ও কলাকুশলীদের। 

 

এইভাবে কয়েক মাসের মধ্যেই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় যেন অভ্যস্ত হয়ে পড়ছেন প্রত্যেকে। প্রথম থেকে এই ধারাবাহিকে কাজ না করলেও ‘বসু পরিবার’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন সম্পূর্ণা। তাই শেষ দিনে স্বভাবতই মন খারাপ অভিনেত্রীর। তবে শুধু ‘বসু পরিবার’ই  নয়, শেষের মুখে আরও এক জনপ্রিয় ধারাবাহিক। সম্ভবত, এই সপ্তাহে শেষ দিনের শুটিং হতে চলেছে জি বাংলার ‘মালাবদল’ ধারাবাহিকের। ২০২৪ এর জুলাই মাসে শুরু হয় এই ধারাবাহিক, তবে প্রথম থেকে কখনই টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করে নিতে পারেনি ‘মালাবদল’। তাই মাত্র ৭ মাসের মধ্যে বন্ধ হচ্ছে ধারাবাহিকও। একাধিক ধারাবাহিক এইভাবে বন্ধ হয়ে যাওয়ায় ক্রমশই অনিশ্চয়তা ও দুশ্চিন্তা বাজছে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া