রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রোহিতের প্রশংসা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির ভবিষ্যদ্বাণী করে দিলেন কিংবদন্তি

Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৫৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য সুখকর নয়। টুর্নামেন্টের ফাইনালে উঠলেও পাকিস্তানের হাতে দুরমুশ হতে হয়। বিরাট কোহলির নেতৃত্বে দল দুরন্ত ক্রিকেট খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রতিরোধ গড়তে পারেনি। আট বছর পর আবার মার্কি টুর্নামেন্ট ফিরছে। তবে তার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরিস্থিতি খুব একটা ভাল না। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার জন্য গত দু'মাস ধরে সমালোচিত হতে হয়েছে। তবে একদিনের ক্রিকেটে দু'জনেই রাজা। কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করে রানের খরা কাটান রোহিত। এবার কোহলির পালা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই তারকা ক্রিকেটারের ব্যাটিং ফর্ম নিয়ে মন্তব্য করার পাশাপাশি আগাম ভবিষ্যদ্বাণী করে দিলেন সুনীল গাভাসকর। 

কিংবদন্তি তারকা মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা কোহলির কাছে বিরাট মোটিভেশন। এই প্রসঙ্গে সানি বলেন, 'কোহলি বড় ম্যাচের প্লেয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ওর কাছে বড় মোটিভেশন। তাই রান পেতে মরিয়া থাকবে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর গ্যাংনাম নাচ দিয়ে সেলিব্রেট করে। তখন সেটাই চলছিল। এবার ভারতকে জেতাতে পারলে হয়তো আরও একটা নতুন ধরনের সেলিব্রেশন দেখব।' রোহিত শর্মার ফর্মে ফেরায় স্বস্তি ফিরবে ভারতীয় ড্রেসিংরুমে। সানি মনে করেন, তার প্রভাব নেতৃত্বে পড়বে। গাভাসকর বলেন, 'একদিনের ম্যাচে রোহিত সবচেয়ে বিধ্বংসী ওপেনার। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে রোহিতের স্ট্রাইকিংয়ের ওপর নির্ভর করতে হবে। এই ফরম্যাটে একাধিক দ্বিশতরান‌ খুব বেশিজন করেনি। রোহিত এমন একজন ব্যাটার যার এই রেকর্ড রয়েছে। দলের অধিনায়কের ফর্মে থাকা গুরুত্বপূর্ণ। তাহলে চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। রানের মধ্যে থাকলে তার প্রতিফলন অধিনায়কত্বে পড়ে। কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে ঘাবড়ে যাবে না।' ভারতীয় দলের দুই তারকার রান পাওয়ার বিষয়ে আশাবাদী কিংবদন্তি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া