রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া নিয়ে জল্পনার সূত্রপাত। বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব শেষ হয়ে গিয়েছিল তারকা পেসারের। স্ক্যান রিপোর্টেও কোনও সমস্যা ছিল না। বুমরাকে ফিট করে তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। তাসত্ত্বেও কেন শেষ মুহূর্তে বাদ দেওয়া হল বিশ্বের একনম্বর বোলারকে? জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাটকীয় পরিবর্তনের জন্য দায়ী গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার হেড কোচই নাটের গুরু। তাঁর পরামর্শেই হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছে। কিন্তু একজন ব্যাটারের জায়গায় দলে সুযোগ পান কেকেআরের রহস্য স্পিনার। এতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন যশস্বী জয়েসওয়াল। বিরাট কোহলির পরিবর্ত হিসেবে তিনি খেলেননি। শ্রেয়সের বদলে তরুণ ওপেনারই ছিল টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। কিন্তু কেকেআরের আইপিএল জয়ী অধিনায়কের আগ্রাসী অর্ধশতরান পরিস্থিতি বদলে দেয়। তাই শেষপর্যন্ত যশস্বীকেই জায়গা ছাড়তে হয়। যদিও নন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন তিনি। হর্ষিত এবং বরুণের অন্তর্ভুক্তি নির্বাচনী বৈঠকে গম্ভীরের দাপট স্পষ্ট করে দিচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, দু'জনকেই গম্ভীরের পরামর্শে নেওয়া হয়েছে। দু'জনেই কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য। গত আইপিএলে যার মেন্টর ছিলেন গম্ভীর।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সফল বরুণ। বর্তমান ফর্মের বিচারে কটকে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় তাঁর। গম্ভীরের পছন্দের তালিকায় আছেন নাইটদের রহস্য স্পিনার। দলে শেষ মিনিটের পরিবর্তনের ফলে পাঁচজন স্পিনার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত। তারমধ্যে এক ম্যাচে তিনজনের বেশি খেলা সম্ভব নয়। এত স্পিনার নেওয়ার ফলে, ব্যাটিংয়ে বেশি বিকল্প নেই। যার ফল ভুগতে হতে পারে। রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করবে। দলে কোনও ব্যাকআপ ওপেনার নেই। তবে কেএল রাহুলকে ফ্লোটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। মিডল অর্ডারে একমাত্র ব্যাক আপ ঋষভ পন্থ। ওয়াশিংটন সুন্দরের জায়গায় নেওয়া যেতে পারত বরুণকে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে একটিও ম্যাচ খেলেননি ভারতীয় অলরাউন্ডার। কিন্তু গম্ভীরের হাত রয়েছে তাঁর মাথায়। যার ফলে একজন ব্যাটারকে বলি করে নেওয়া হয় হেড কোচের পছন্দের পাত্রকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি