রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। দলের তিনজন তারকা পেসারকে আইসিসির মার্কি ইভেন্টে পাওয়া যাবে না। চোটের জন্য প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডের না থাকা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার গোদের ওপর বিষফোঁড়া মিচেল স্টার্কের না খেলা। ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিলেন তারকা পেসার। অর্থাৎ, দলের প্রধান তিন বোলার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডকে পাওয়া যাবে না। এছাড়াও নেই মার্কাস স্টোইনিস এবং মিচেল মার্শ। টুর্নামেন্টের প্রাক্কালে অবসর নেন অজি অলরাউন্ডার। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন দ্বিতীয়জন। প্রথম একাদশের পাঁচজনের না থাকা অস্ট্রেলিয়ার খেতাব জয়ের লড়াইয়ে বড় ধাক্কা। দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্সের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজেও অধিনায়কত্ব করেন তিনি।
প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, 'গত এক মাসে দলে আমূল পরিবর্তন হয়েছে। কয়েকটা চোটের কারণে, একটা মার্কাস স্টোইনিসের অবসরে। যার ফলে যারা গত ১২ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে, তাঁদের সুযোগ দেওয়া সম্ভব হয়েছে। অভিজ্ঞ প্লেয়ারদের একটা দল আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ফাউন্ডেশন গড়তে সাহায্য করবে। প্রতিপক্ষ এবং পরিস্থিতি বুঝে দল সাজানোর জন্য আমাদের হাতে যথেষ্ট বিকল্প আছে।' 'বিগ থ্রি' ফাস্ট বোলারদের মধ্যে স্টার্ক একমাত্র বোলার যে ভারত এবং শ্রীলঙ্কা সিরিজ মিলিয়ে সাতটি টেস্টেই খেলেছে। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে স্টার্ক চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেও, তাঁর সিদ্ধান্তকে সম্মান করেন বেইলি। তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে মিচের দায়বদ্ধতার জন্য ওকে সম্মান করি। ওর না থাকা অবশ্যই বড় ধাক্কা। তবে ওর অনুপস্থিতিতে আরও একজন নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে।' শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের একদিনের সিরিজেও খেলবেন না স্টার্ক। তিন তারকা পেসারের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পান স্পেন্সার জনসন, নাথান এলিস এবং বেন দোয়ারসুইস। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পান অ্যারন হার্ডি। সুযোগ পেয়েছেন উঠতি লেগ স্পিনার তনবীর সাঙ্ঘা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি