রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বুমরা ছিটকে যাওয়ার আগে গম্ভীর, রোহিত, আগরকরের বৈঠকে কী হয়েছিল?

Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ১৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরার খেলা নিয়ে যাবতীয় ধোঁয়াশা কেটে গিয়েছে। আইসিসির মার্কি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তারকা পেসার। মঙ্গলবার রাতে জানিয়ে দিয়েছে বিসিসিআই। তাঁর বদলে চূড়ান্ত দলে সুযোগ পান হর্ষিত রানা। যশস্বী জয়েসওয়ালের পরিবর্তে দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। বোর্ডের এক কর্তা জানান, 'পাঁচ সপ্তাহ বুমরাকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। তারপর বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনার রজনীকান্ত এবং ফিজিও থুলাসির কাছে রিহ্যাব সারছিল। এনসিএর প্রধান নীতিন প্যাটেলের রিপোর্টে বুমরার স্ক্যান রিপোর্ট ঠিকঠাকই ছিল। তবে টুর্নামেন্টে তাঁকে সম্পূর্ণ ফিট পাওয়া যাবে কিনা সেই নিয়ে একটা সংশয় ছিল। তাই নির্বাচকরা কোনও ঝুঁকি নেয়নি। নীতিন বলটা অজিত আগরকরের কোর্টে ঠেলে দেয়। কেউই একজন আনফিট প্লেয়ারকে দলে নেওয়ার ঝুঁকি নিতে চায়নি। মেডিকেল দল পুরোপুরি সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত, নির্বাচক কমিটি কীভাবে ঝুঁকি নেবে?' 

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচের জন্য আহমেদাবাদে রয়েছে ভারতীয় দল। সেখানে অজিত আগরকর, গৌতম গভীর এবং রোহিত শর্মার মধ্যে বৈঠক হয়। সেখানে আনফিট বুমরাকে নিয়ে যাওয়া হবে, না দলে অনভিজ্ঞ হর্ষিত রানাকে নেওয়া হবে, সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বুমরা ম্যাচ চলাকালীন আবার চোট পেলে সমস্যায় পড়ত দল। ২০২২ সালে একবার এমন হয়েছিল। টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে জোর করে বুমরাকে খেলানো হয়। তারপর একবছর মাঠের বাইরে ছিলেন তারকা পেসার। সেই সময় নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন চেতন শর্মা। তাই কোনও ঝুঁকি নিতে চাননি আগরকার। অনেকেই মনে করে, এত অল্প সময়ের মধ্যে বুমরার ম্যাচ ফিট হওয়া সম্ভব নয়। তাই সরাসরি আইপিএলে প্রত্যাবর্তন করে ইংল্যান্ড সিরিজে দলকে নেতৃত্ব দিতে দেখতে চান নির্বাচকরা। কারণ সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আর সুযোগ দেওয়া হবে না রোহিত শর্মাকে। হর্ষিতের পাশাপাশি পঞ্চম স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়। বাদ পড়েন যশস্বী জয়েসওয়াল। তবে নন ট্রাভেলিং রিজার্ভ রয়েছেন তরুণ ওপেনার। কেউ চোট পেলে তাঁকে নেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দুটো পরিবর্তনই হেড কোচ গৌতম গম্ভীরের পরামর্শে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন দু'জনেই। গত বছর সেই দলেরই মেন্টর ছিলেন গম্ভীর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া