রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ৩৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। মঙ্গলবার বেশি রাতে এই খবর জানায় বিসিসিআই। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে ফিট করে তোলার চেষ্টা চলছিল। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। কিন্তু তার আগে ফিট হতে পারলেন না বুমরা। যার ফলে তারকা পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না। তাঁর জায়গায় ১৫ জনের দলে সুযোগ পেলেন হর্ষিত রানা। দলে আরও একটি চমক রয়েছে। বাদ দেওয়া হল যশস্বী জয়েসওয়ালকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।
একটি বিবৃতিতে বিসিসিআই জানায়, 'কোমরের চোটের জন্য জোরে বোলার যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। বুমরার পরিবর্ত হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়েছে। যশস্বী জয়েসওয়ালের জায়গায় তাঁকে নেওয়া হয়।' বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টে কোমরে চোট পান বুমরা। দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। তাঁকে পাঁচ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। সেই থেকেই তারকা পেসারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়। কিন্তু তাঁকে ফিট করে তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিট হতে পারলেন না বুমরা। তাঁর জায়গায় সুযোগ পেলেন হর্ষিত রানা। ১৫ জনের দলের জন্য মহম্মদ সিরাজের নাম বিবেচনা করা হয়নি।
দলে আরও একটি বড় চমক রয়েছে। চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হয় যশস্বী জয়েসওয়ালকে। তাঁর জায়গায় সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দু'জনের হাতেখড়ি হয়। টি-২০ সিরিজে সাফল্যের ভিত্তিতে বরুণকে দলে নেওয়া হল। কেকেআরের রহস্য স্পিনারকে যে নেওয়া হতে পারে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু একজন ব্যাটারের জায়গায় নেওয়া হবে ভাবা যায়নি। তিনজন নন ট্রাভেলিং সাবস্টিটিউটের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছেন যশস্বী জয়েসওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। কেউ চোট পেলে এদের মধ্যে থেকে কাউকে ডাকা হতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি