রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ০৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দৌড়ে প্রবলভাবে রয়েছেন তিনি। মঙ্গলবার ইডেনে শতরান করে মুম্বইকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে তোলেন অজিঙ্ক রাহানে। আইপিএলে ক্রিকেটের নন্দনকাননই এবার তাঁর হোম গ্রাউন্ড। প্রথমে মেগা নিলামে তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজি নেয়নি। তারপর বেস প্রাইজে রাহানেকে নেয় কেকেআর। এবার কি নাইটদের নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে? মঙ্গলবার ইডেন ছাড়ার আগে তার জবাব দেন মুম্বইয়ের অধিনায়ক। রাহানে বলেন, 'এই বিষয়ে এখনও কোনও কথা হয়নি। আমরা কেউ কিছু জানি না। আমার আগেই আপনারা খবর পেয়ে যাবেন। তারপর আমাকে শুভেচ্ছা জানাবেন।'
শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এখনও অধিনায়ক বেছে নেয়নি। তবে এবার দলে যারা রয়েছে, তাঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ রাহানে। আইপিএলে তো অবশ্যই, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে। সেই কারণেই কিছুটা হলেও এগিয়ে তিনি। এদিন জানিয়ে দেন, তাঁর সঙ্গে নেতৃত্ব নিয়ে এখনও কোনও কথা হয়নি ফ্র্যাঞ্চাইজির। তবে কেকেআর তাঁকে অধিনায়ক করলে, সেই দায়িত্ব সামলাতে মানসিকভাবে তৈরি রাহানে। সেটা স্পষ্ট জানিয়ে দেন মুম্বইয়ের অধিনায়ক। রাহানে বলেন, 'আমার সব ধরনের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা আছে। আগে অধিনায়কত্ব করেছি। কোন পরিস্থিতি কীভাবে সামলাতে হয় আমি জানি। দায়িত্ব নিতে আমি তৈরি। অধিনায়ক হিসেবে আমার কাজ হবে দলের প্লেয়ারদের সেরাটা বের করে আনা।' দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য। কিন্তু এখনও আশা ছাড়েননি। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন রাহানে। এখনও দেশের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখা ছাড়েননি। তবে তার আগে পাখির চোখ রঞ্জি। মুম্বইকে আরও একবার চ্যাম্পিয়ন করতে মরিয়া রাহানে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি