রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি দরজায় কড়া নাড়ছে। তার আগে ভারতীয় দলের দুই মহাতারকার জন্য বিশেষ বার্তা দিলেন কপিল দেব। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া সিরিজে ডাহা ব্যর্থ হন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শুরুটা ভাল না হলেও ছন্দে ফিরেছেন ভারত অধিনায়ক। দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করেন। কিন্তু এখনও ব্যাটে রান নেই কোহলির।চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই তারকার পাশেই দাঁড়ালেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, ভুলভ্রান্তি শুধরে ফর্মে ফিরতে প্রয়োজনে প্রাক্তনদের সাহায্য নিতে পারেন বিরাট-রোহিত। এই প্রসঙ্গে কপিল দেব বলেন, 'রান না পেলে, সবদিকে সমস্যা হয়। সেরা উপায় হল, ক্রিকেটারদের সঙ্গে কথা বলা। নিজের পুরোনো ভিডিও দেখা। আগে কেমন ভাবে খেলতে, সেটা আবার দেখে নেওয়া। ২০-২৫ বছরের বিরাট কোহলি বা রোহিত শর্মাকে পাওয়া যাবে না। তবে পুরোনো ভিডিও দেখলে একটা ধারণা পাওয়া যাবে। ক্রিকেট অনেকটা আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। বয়স একটা ফ্যাক্টর। তবে তারমানে এই নয় যে ওরা খেলতে ভুলে গিয়েছে। মানিয়ে নিতে হবে। সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে পারে। তোমরা বড় তারকা। কিন্তু তার অর্থ এই নয় যে যারা তোমাদের থেকে কম ক্রিকেট খেলেছে, তাঁরা ভুল শুধরে দিতে পারবে না। কোচ হয়তো তোমাদের পর্যায়ের হবে না, তবে তাসত্ত্বেও তাঁর কথা শুনতে হবে। কখনও বাইরের কারোর সঙ্গে কথা বলা যেতে পারে।'
ভারতের তারকা ক্রিকেটারদের ফর্মে ফেরার কৌশল বাতলে দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। একটানা ব্যর্থতায় দুই তারকার সমালোচনার বন্যা বয়ে যায়। ফ্যানদের রোষের মুখেও পড়তে হয় বিরাট, রোহিতকে। এতে কোনও ভুল দেখছেন না কপিল দেন। তিনি মনে করেন, সেরা তারকারা পারফর্ম করতে না পারলে ভক্তদের ক্ষোভ প্রকাশের অধিকার আছে। কপিল দেব বলেন, 'দল ভাল না খেলতে পারলে, ফ্যানদের রাগের কারণ যুক্তিসঙ্গত। বিশ্বকাপ জিতে এই দু'জন ফেরার পর তাঁদের নিয়ে পাগলের মতো উন্মাদনা হয়। এই চিত্র আমি জীবনে দেখিনি। তাই খারাপ খেললে, সমালোচনা নিতে হবে। সেই কারণেই আমি বলি, প্লেয়ারদের নিয়ে এত নাচানাচি করা উচিত না।' ইতিমধ্যেই ফর্ম ফিরে পেয়েছেন রোহিত। সেই ধারাবাহিকতা শেষ ম্যাচেও ধরে রাখতে চাইবেন। অন্যদিকে এখনও সাদা বলের ক্রিকেটে ফর্মের সন্ধানে কোহলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি