রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ২৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যেই ০-২ এ পিছিয়ে ইংল্যান্ড। ক্লিন সুইপ হওয়ার মুখে। এরপরও বেন ডাকেট দাবি করছেন, দলের মনোবল এবং স্পিরিট তুঙ্গে। কারণ, তাঁদের আসল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার আহমেদাবাদে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ। ০-৩ এ সিরিজ হারের আশঙ্কা ইংল্যান্ডের সামনে। তাসত্ত্বেও আতঙ্কিত নয় বাটলার অ্যান্ড কোম্পানি। ডাকেট স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ইংল্যান্ড। গ্রুপ বিতে তাঁদের সঙ্গে রয়েছে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সারছে ইংল্যান্ড। যার ফলে রেজাল্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাটলাররা। তৃতীয় ম্যাচে নামার আগে বেন ডাকেট বলেন, 'আমরা ভারতের কাছে এখানে ৩-০ তে সিরিজ হেরে গেলেও কোনও সমস্যা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওদের হারাতে পারলেই হলো। ওখানে পরিবেশ, পরিস্থিতি এবং প্রতিপক্ষ সম্পূর্ণ ভিন্ন হবে।'
সাদা বলের কোচ হিসেবে প্রথম সিরিজেই ভারতের কাছে ১-৪ এ হার। টি-২০ সিরিজের পর এবার একদিনের আন্তর্জাতিকেও সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ব্রেন্ডন ম্যাকালামের দল। একদিনের সিরিজের দুটো ম্যাচেই সুযোগ ছিল ইংল্যান্ডের কাছে। কিন্তু কাজে লাগাতে পারেনি। এই প্রসঙ্গে ডাকেট বলেন, 'সঠিক সময় জ্বলে উঠতে হবে। বেশ কয়েকবার আমরা ম্যাচে ফেরার মতো জায়গায় চলে গিয়েছিলাম। কিন্তু আমরা নিজেদের সেরার ধারেকাছে ছিলাম না। তবে আমরা সিরিজের ইতিবাচক দিকগুলোতে ফোকাস করতে চাই।' সেটব্যাক সত্ত্বেও, প্যানিক করেনি ইংল্যান্ড দল। এর প্রশংসা করলেন ডাকেট। ভারতের মাটিতে সাফল্য না পেলেও পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ডের ওপেনার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি