রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ১০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বুধবার আহমেদাবাদে ক্লিন সুইপের লক্ষ্য নিয়ে নামবে টিম ইন্ডিয়া। একইসঙ্গে বিরাট কোহলির রানে ফেরায় প্রতীক্ষা। প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে ভারতীয় দল। আহমেদাবাদে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি। ভেন্যু সেই নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যেখানে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারত। এবার হাসিমুখে মাঠ ছাড়তে চাইবেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ মহড়ায় জয়ের পাশাপাশি কোহলির রানে ফেরা অত্যন্ত জরুরি। রোহিতের ফর্মে ফেরায় দলের আত্মবিশ্বাস বাড়াবে। তাঁর শতরান দলকে স্বস্তি দেবে। অন্যদিকে কোহলি বেশিক্ষণ ক্রিজে না থাকলেও, দেখে মনে হয়নি একেবারে টাচে নেই। বুধবার রান পেলে, আরও একটি রেকর্ডের হাতছানি থাকবে। আর মাত্র ৮৯ রান করলেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ১৪০০০ রানের ক্লাবে প্রবেশ করবেন। আগের ম্যাচেই রোহিত রানে ফিরেছেন।
ইংল্যান্ড সিরিজেই কি মাইলস্টোন ছুঁতে পারবেন কোহলি?
চলতি সিরিজে সবকিছু ঠিকঠাক চলছে। চোট সারিয়ে একদিনের ক্রিকেটে ফেরেন মহম্মদ সামি। টি-২০ সিরিজের ফর্মের বিচারে বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়। আহমেদাবাদে ফেরার কথা ছিল যশপ্রীত বুমরার। কিন্তু বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দলে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারকা পেসার। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করা হবে। সিরিজের ফয়সালা হয়ে যাওয়ায় মঙ্গলবার কোনও দলই প্র্যাকটিস রাখেনি। আগের ম্যাচে শতরান পাওয়ায় রোহিতের আত্মবিশ্বাস ফিরবে। রানে ফেরার অপেক্ষায় থাকবেন কেএল রাহুল। সিরিজের শেষ ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে ঋষভ পন্থকে। চলতি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে অক্ষর প্যাটেল। প্রথম দুই ম্যাচে ৫২ এবং ৪১ করেন। চাপের মুখে পাঁচ নম্বরে নেমে ভাল খেলছেন। অক্ষরের জন্য অনেকটাই চাপমুক্ত রবীন্দ্র জাদেজা। তৃতীয় ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে টিম ইন্ডিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি