শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Why Manasi Sinha is not anymore a part of Bengali popular serial Mitti Bari

বিনোদন | ‘মিত্তির বাড়ি’র বিজ্ঞাপনে দেখা গেলেও কেন এখনও শুটিং ফ্লোরে দেখা নেই মানসী সিনহার?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৪৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে অভিনয় শুরু করলেও বর্তমানে আর দেখা যাচ্ছে না অভিনেত্রী মানসী সিনহাকে। তিনি নিজেও জানিয়েছেন, বর্তমানে তিনি আর এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত নেই। হঠাৎ কি এমন হল যার জন্য ধারাবাহিকের এমন গুরুত্বপূর্ণ চরিত্রকে আর দেখা যাচ্ছে না তাঁকে? 

জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে টলিপাড়ার একজন সফল পরিচালক-ও হয়ে উঠেছেন অভিনেত্রী মানসী সিনহা। তাঁর পরিচালিত 'এটা আমাদের গল্প' এবং '৫ নং স্বপ্নময় লেন' দু'টি ছবির মাধ্যমে নিজের পরিচালনার দক্ষতা বুঝিয়েছেন মানসী সিনহা। তবে বহুদিন পর আবার জি বাংলার 'মিত্তির বাড়ি' ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। ধারাবাহিকের বিজ্ঞাপনের  গুরুত্বপূর্ণ চরিত্রে দেখাও গিয়েছিল অভিনেত্রীকে। তবে হঠাৎ করেই 'মিত্তির বাড়ি' থেকে উধাও মানসী সিনহা। 

পরিচালকদের বৈঠকে তাঁর দেখা পাওয়া যেতেই জানতে চাওয়া হয় তিনি এই ধারাবাহিকের তরফে 'কল টাইম' পেয়েছেন কি না। সেই সময় মানসী সিনহা বললেন, "আমি এখন আর মিত্তির বাড়িতে নেই।  তাই শুটিংয়ের কল টাইম পাইনি। 'মিত্তির বাড়ি' ধারাবাহিক কি নিজেই ছেড়ে দিলেন অভিনেত্রী? সরাসরি কিছু না বললেও মানসী সিনহা এটুকু জানিয়েছেন যে তাঁকে আর ডাকা হচ্ছে না এই ধারাবাহিকের নির্মাতাদের তরফে। এর আগেও বিভিন্ন বিষয়ে স্পষ্টভাবে সত্যি কথা বলার কারণে  কাজ পাননি তিনি। একথা একাধিক বার জানিয়েছেন অভিনেত্রী। এবারও কি তাহলে তেমনই কোনও কারণের জন্য ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাঁকে? 

তবে এই ঘটনা নিয়ে ক্ষোভ বা আক্ষেপ কোনওটাই নেই মানসী সিনহার। নিজের কাজ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। অভিনয় হোক বা পরিচালনা দু'ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন মানসী।  তাই নতুন কাজ নিয়ে ভাবনাচিন্তা করাই বেশি প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। তবে পরে ফের  'মিত্তির বাড়ি'তে তাঁকে দেখা যাবে কি না, তা স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া