রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কোহলি এখনও বিশ্বের সেরা প্লেয়ার, ফর্ম নির্বিশেষে প্রাক্তন সতীর্থকে দরাজ সার্টিফিকেট গেইলের

Sampurna Chakraborty | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিই‌ বিশ্বের সেরা ক্রিকেটার। ফর্ম নির্বিশেষে তারকা ক্রিকেটারকে সেরার তকমা দিলেন ক্রিস গেইল। একটানা খারাপ ফর্ম সত্ত্বেও, তাঁকেই সেরা বেছে নিলেন দ্য ইউনিভার্স বস। রবিবার কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ৫ রানে আউট হন কোহলি। তবে এককালীন সতীর্থকে নিয়ে আশাবাদী গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন দু'জন। তাই কোহলির ফর্মে ফেরা নিয়ে আশাবাদী ক্যারিবিয়ান তারকা। গেইল বলেন, 'ফর্ম নির্বিশেষে বিরাট বিশ্বের সেরা প্লেয়ার। পরিসংখ্যান সেটা বলে দেয়। প্রত্যেক ফরম্যাটে প্রচুর শতরান করেছে। ক্রিকেটারদের ব্যাড প্যাচ চলে। জানি কেরিয়ারের সায়াহ্নে এসে সেটা আসছে। তবে এটা হতেই পারে। নিজেকে গুছিয়ে নিয়ে প্রত্যাবর্তন করতে হবে।' 

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির বর্তমান পারফরম্যান্স খুবই খারাপ। একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনও আশানরূপ হয়নি। হাঁটুর চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে আদিল রশিদের বলে মাত্র পাঁচ রানে আউট হন। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে কি গেইলের রেকর্ড ভাঙতে পারবেন ভারতীয় তারকা? ক্যারিবিয়ান তারকার বিশ্বাস, তাঁর রেকর্ড ভেঙে দেবেন বিরাট। গেইল বলেন, 'ওর পক্ষে আরও ২০০ রান করা সহজ। আমি জানি না ওরা কটা ম্যাচ খেলবে, তবে আমি নিশ্চিত, ওর ২০০ রানের বেশি করার ক্ষমতা আছে। ওর শতরান পাওয়ার বিষয়েও আমি আশাবাদী। তাই আমার রেকর্ড ভাঙা শুধু সময়ের অপেক্ষা।' গেইলকে টপকে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড করেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের প্রশংসা করেন ক্যারিবিয়ান জায়ান্ট। জানান, ক্রিকেটে সবসময় একজন এন্টারটেনার দরকার। বলেন, রোহিত নতুন রাজা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে অভিষেক শর্মার শতরানেরও প্রশংসা করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজ না থাকায় দুঃখ প্রকাশ করেন গেইল। পছন্দের চারজন সেমিফাইনালিস্ট বেছে নেন। সেই তালিকায় আছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া