শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

global pop sensation  Ed Sheeran enjoys scooter ride with Arijit Singh in Bengal s Jiaganj

বিনোদন | স্কুটিতে একসঙ্গে গ্রাম ঘোরা থেকে লস্যি চাখা, কী কী কাণ্ডে জিয়াগঞ্জ কাঁপালেন অরিজিৎ-এড শিরান?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ২২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত সেপ্টেম্বর মাসে লন্ডনের একটি কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করেন অরিজিৎ সিং। সেখানেই এড জানিয়েছিলেন অরিজিতের গানের তিনি অনুরাগী। তাঁদের ব্রোম্যান্স ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি ভারতের একাধিক প্রদেশে নিজের মিউজিক ট্যুর করতে এসেছেন এড। এবার নিজের বন্ধু অরিজিতের সঙ্গে দেখা করার জন্য তাঁর গ্রামের বাড়ি সুদূর জিয়াগঞ্জে ছুটে এলেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপস্টার। তাঁর কানে গিয়েছিল খ্যাতির চূড়ায় থেকেও আজ-ও একেবারেই পাশের বাড়ির ছেলে অরিজিৎ। এখনও নিজের স্কুটার চেপে ঘুরে বেড়ান গোটা গ্রাম।  শুনে নিশ্চয়ই অবাক হয়েছিলেন এড, সঙ্গে এই ঘটনা নিজের চোখে দেখারও সাধ জেগেছিল তাঁর। নইলে কী আর বাংলার এই গ্রামে অরিজিতের বাড়িতে ছুটে আসেন 'পারফেক্ট' গানের স্রষ্টা? 

 

 


সোমবার বেঙ্গালুরু থেকে এড শিরান হাজির হন কলকাতায়। তারপরই ছুটলেন অরিজিতের সঙ্গে দেখা করতে। হাজির সটান জিয়াগঞ্জের বাড়ি। তারপর চড়লেন নৌকা। লাখো-লাখো মানুষের মতো ব্রিটিশ এই পপস্টারও যে অরিজিতের ভক্ত তা দেখে বোঝা গেল এই ঘটনায়। এ দিন জিয়াগঞ্জের গঙ্গায় শিবতলা ফেরিঘাটে নৌকায় চড়েন অরিজিৎ সিং ও শিরান। শিবতলা ঘাট থেকে জিয়াগঞ্জ ঘাট পার করে সাগরদিঘি পর্যন্ত যান তিনি। আধঘন্টার মতো চলে তাঁদের নৌকাবিহার। অরিজিৎ এবং শিরানকে দেখতে গঙ্গার ধারে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষেরা। এরপর অরিজিতের স্কুটিতেও চেপে তাঁর গ্রাম ঘোরেন এড শিরান। গায়কের বাড়িতে এই পপ গায়ক আসতেই কার্যত হৈ চৈ পড়ে যায় এলাকায়।

 

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই মুহূর্তের ভিডিওতে দেখা যাচ্ছে  স্কুটি চালাচ্ছেন অরিজিৎ। তাঁর পিছনে বসে শিরান। গায়কের স্কুটিতে চেপে সারা জিয়াগঞ্জ ঘুরে বেড়ান এড। তবে শুধুই ঘোরা নয়, অরিজিতের প্রিয় লস্যি-ও তারিয়ে তারিয়ে গলায় ঢেলেছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া