রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শিলংয়েই হবে ভারতীয় ফুটবল দলের দুটি ম্যাচ। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে ২৫ মার্চ। সেই ম্যাচের বল গড়াবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ভারতের প্রীতি ম্যাচও হবে এই জওহরলাল স্টেডিয়ামেই।
এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত রয়েছে গ্রুপ সি-তে। ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দু'বার করে খেলা হবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত। গ্রুপ সেরা এশিয়ান কাপের ছাড়পত্র পাবে।
সাম্প্রতিক কালে ভারত তিনটি দেশের বিরুদ্ধেই খেলেছিল। ২০২১ সালে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল ভারত। সেটা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। ২০২২ সালের জুন মাসে কলকাতায় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় ফুটবল দল। ২০২২ সালের সেপ্টেম্বরে ভিয়েতনামে সিঙ্গাপুরের সঙ্গে প্রীতি টুর্নামেন্টে খেলেছিল ভারত।
গত বছর শিলংয়ের স্টেডিয়াম নতুন করে সাজানো হয়। তার পর প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হচ্ছে এই স্টেডিয়ামে। এর দর্শকসংখ্যা ১৫,১০০। ঘরোয়া টুর্নামেন্ট ও লিগ হয় এই স্টেডিয়ামে। ডুরান্ড কাপ, আইএসএল, আই লিগ, দ্বিতীয় ডিভিশন আই লিগের ম্যাচ হয়েছে শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি