রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কেরল ব্লাস্টার্সের জার্সি গায়ে মাঠে নেমে তিনি গত মরশুমে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। চলতি মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকে সেই দিমিত্রিয়স দিয়ামান্তাকসের পা থেকে বেশি গোল দেখতে পাচ্ছেন না সমর্থকেরা। কেন এমন হচ্ছে গ্রিক ফরোয়ার্ডের। জিজ্ঞেস করা হয়েছিল তাঁকেই। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
আইএসএলের ২০২২-২৩ মরশুমের আগে কেরল ব্লাস্টার্সে যোগ দেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস। সে মরশুমে ২১ ম্যাচে দশ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। গত মরশুমে কেরলের হয়ে ১৭ ম্যাচে ১৩টি গোল ও তিনটি অ্যাসিস্ট করে সোনার বুট জিতে নেন তিনি। কিন্তু এ বার ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পরে ১৫টি ম্যাচ খেলে ফেললেন। কিন্তু তিনটির বেশি গোল করতে পারেননি। অনেকেরই প্রশ্ন, গোলমেশিনের পায়ে কেন এমন গোলের খরা! তারই জবাব তিনি দিয়েছেন আইএসএলের ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘ইন দ্য স্ট্যান্ডস’-এ।
ব্লাস্টার্স ছেড়ে কেন ইস্টবেঙ্গলে এলেন, তিন বছরে ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর ধারণা কতটা বদলেছে, এই বিষয়গুলি নিয়েও এই সাক্ষাৎকারে মন খুলে কথা বলেছেন ইস্টবেঙ্গলের ‘দিমি’।
দু’বছর ব্লাস্টার্সের হয়ে খেলার পর ইস্টবেঙ্গলে আসার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ''প্রথমে আমার সঙ্গে প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের কথা হয়। উনি কী কী করতে চান, তা বিস্তারিত ভাবে বলেছিলেন আমাকে। তার পরে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে কথা হয়। তখন আরও তিনটি ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে। এখানে আসার সিদ্ধান্ত নিই। কারণ, তখন আমি জেনে গিয়েছিলাম যে কেরল ব্লাস্টার্সে আমি থাকছি না। আর ইস্টবেঙ্গল আমাকে খুব চাইছিল। ওরা বলে, ওরা বড় কিছু করতে চায়। ওদের ইতিহাসটাও তখন জানি তখন। সে জন্যই এখানে আসা।''
কেরলে থাকতে প্রচুর গোল করেছেন তিনি। সেই সময়ের কথা জানিয়ে দিয়ামান্তাকস বলেন, ''কেরলে আমার দলের সতীর্থরা আমাকে খুব ভাল করে চিনত। লুনা এবং অন্য খেলোয়াড়রা জানত, ঠিক কোন জায়গায় বল চাই আমি। সেখানে আমি কী ভাবে মুভ করব। মাঝে মাঝে আমরা একে অপরের দিকে তাকাতামও না। প্রথম বছরে, আমি বেশি গোল করিনি। দশটা কি বারোটা গোল করেছিলাম। এই বোঝাপড়াটা তৈরি করতে হয়।''
কিন্তু ইস্টবেঙ্গলে এসে তিনি যে সমস্যায় পড়েছেন, তা জানাতে দ্বিধা করেননি দিমি। বলেন, ''এখানে আমরা এখনও একে অপরকে জানার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ, মাঝে মাঝে ওরা আমার মুভমেন্ট বুঝতে পারছে না। আমরা দু'জন নির্ভরযোগ্য খেলোয়াড়কে খুইয়েছি। একজন, তালাল। যার সঙ্গে আমার যোগাযোগটা ভাল ছিল। আর সল ক্রেসপো, যার সঙ্গে আমার বোঝাপড়া ভাল। প্রতি ম্যাচে সতীর্থরা আমাকে ক্রমশ বুঝতে পারছে এবং আমাকেও ওদের বুঝতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমি গোল না করলেও দল জেতে।''
খেলোয়াড়দের জীবনে যে ভাল সময়ের মতো খারাপ সময়ও আসে, তা সমর্থকদের মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ''প্রতি ম্যাচে সেরা ছন্দে থাকা তো সম্ভব নয়। এমনকী কেউ চাইলেও নয়। কোনও কোনও দিন, ভাল খেলা যায় না। যারা ফুটবল দেখে, তাদের অনেকেই এটা বোঝে না। হতে পারে, তোমার একটা দিন খারাপ গিয়েছে। কিন্তু আমিও বুঝি। কারণ, যারা এগুলো সোশ্যাল মিডিয়ায় লেখে, তাদের বেশিরভাগই সমর্থক। সমর্থকেরা শুধু জিততে চায় এবং জিততে না পারলে ওরা অপমান করে।''
অভিজ্ঞ ফুটবলার মনে করেন, ''আমার কাছে এটা সমস্যা নয়। কারণ, আমি জানি পরের ম্যাচে বা অনুশীলনে, আমি নিজের সেরাটাই দেব।''
ভারতে বাংলা, কেরল, গোয়ার মতো ফুটবল-পাগল রাজ্য আর একটাও যে নেই, তা কারও অজানা নয়। এখানে ফুটবল নিয়ে উন্মাদনা ও আবেগ আকাশছোঁয়া। তবে দিয়ামান্তাকস মনে করেন, এখানে সমর্থকদের প্রত্যাশার চাপ কম। যা শুনতে অবাক লাগলেও গ্রিক ফরোয়ার্ডের মতে, এটাই সত্যি।
এই প্রসঙ্গে তিনি বলেন, ''সত্যি বলতে, এখানে, এই ভারতে, যেহেতু আমি অনেক দেশেই খেলেছি, এখানে অত চাপ নেই। কেউ যদি অন্য দেশে খেলে - যেমন গ্রিস, জার্মানি। জার্মানিতেও অতটা নেই। ৯০ মিনিটের চাপ। তার পরে লোকে ম্যাচের কথা ভুলেই যায়। কিন্তু ক্রোয়েশিয়ায়, যেহেতু এটা বল্কান দেশ, ওখানে, হেরে যাওয়ার পর বাড়ি থেকে বেরনো যায় না। না হলে লুকিয়ে থাকতে হবে। রেস্তরাঁয় গিয়ে লুকিয়ে থাকতে হয়। একে বলে চাপ। সে জন্যই বললাম, এখানে চাপ কম।''
বাংলা ও কেরলের সমর্থকদের পার্থক্য নিয়ে দিয়ামান্তাকস বলেন, ''এখানে লোকে অনেক বেশি চায়। কারণ, ক্লাবের ট্রফির সংখ্যা অনেক বেশি। ওদের সব কিছু আছে, সে জন্যই। ওদের প্রত্যাশা অনেক বেশি। গত বছর আমরা সুপার কাপ জিতেছিলাম। কিন্তু তার পরে আর কিছু জিতিনি। সে জন্যই প্রত্যাশা বেশি। আমার মনে হয়, এখানে লোকে খুব সহজেই ভাবনা বদলে ফেলতে পারে। একদিন তুমি অসাধারণ, পরের দিন তুমি খুবই খারাপ। কেরালায় ২-৩টে ম্যাচে খারাপ খেললেও তারা তোমাকে ভালবাসবে। ওরা ওদের দল ও খেলোয়াড়দের রক্ষা করে।''
তবে কলকাতায় যখন প্রথম পা রাখেন তিনি, সেই সময় সমর্থকেরা যে ভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন তাঁকে, সেই অভ্যর্থনা এখনও মনে আছে দিমির। সেই রাতের স্মৃতি ফিরিয়ে এনে বলেন, ''অনেক সমর্থক এসেছিল, শুনেছিলাম হাজারেরও বেশি সমর্থক ছিল ওখানে। আমি অন্য একটা গাড়িতে উঠি। কারণ, রাস্তায় আমরা অন্য কোনও সমস্যায় পড়ি, তা চাইছিলাম না। কয়েকজন তো গাড়ির মাথায় উঠে লাফাতে শুরু করে! অসাধারণ অভিজ্ঞতা ছিল। সত্যিই কখনও ভাবিনি, এমন অভিজ্ঞতা কোনও দিন হবে। সমর্থকদের জন্য আমার নিজেকে ভগবান মনে হচ্ছিল।''
গোলের সংখ্যা বাড়াতে কী চান ইস্টবেঙ্গলের তারকা স্ট্রাইকার? তাঁর বক্তব্য, ''আমি শুধু এটুকুই বলতে চাই- আমাকে ওরা ঠিকমতো পাস দিক। এখন অন্য সব দলই আমাদের চিনে গিয়েছে। ওরা জানে আমরা কী করে খেলি, আমরা কী করে আক্রমণ করি। এই অবস্থায় গোল করা মোটেও সহজ নয়। কিন্তু আমাকে যদি ঠিক জায়গায় বল দাও, আমি আছি, গোল করব।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি