রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sheldon Jackson once played for KKR retires from professional cricket

খেলা | ২১টি সেঞ্চুরি, ৩৯টি হাফ সেঞ্চুরির মালিক, তবুও ভারতীয় দলে ব্রাত্য, প্রাক্তন নাইট তারকা অবসরই নিয়ে ফেললেন

KM | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: সৌরাষ্ট্রের ব্যাটার শেলডন জ্যাকসন ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে গুজরাটের কাছে হার মানে সৌরাষ্ট্র। হার দিয়ে ১৫ বছরের ক্রিকেট জীবন শেষ হল তাঁর। 

১০৫টি প্রথম শ্রেণির ম্যাচ থেকে ৭২০০ রান করেন ৩৮ বছরের শেলডন। ১৮৬ তাঁর সর্বোচ্চ রান। ২১টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৪৫-এর বেশি গড় নিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করে গিয়েছেন শেলডন জ্যাকসন। একাধিক ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। দুর্দান্ত ফিল্ডার, সীমিত ওভারের ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে উইকেট কিপিং করেছেন তিনি। 

শেষ ম্যাচে অবশ্য শেলডন জ্যাকসন রান পাননি। মাত্র ১৪ এবং ২৭ রান করেন তিনি। গুজরাট এক ইনিংস ও ৯৮ রানে ম্যাচ জেতে। 

কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন। ২০১১ সালে সৌরাষ্ট্রের হয়ে অভিষেক ঘটেছিল তাঁর। ২০১২-১৩ রঞ্জি মরশুমে চারটি পঞ্চাশ ও তিনটি সেঞ্চুরি হাঁকান শেলডন জ্যাকসন। কোয়ার্টার ও সেমিফাইনালে পরপর সেঞ্চুরি করেন। প্রথমবার ফাইনালে পৌঁছয় সৌরাষ্ট্রে। সৌরাষ্ট্রের ফাইনালে যাওয়ার পিছনে অনেক অবদান ছিল শেলডন জ্যাকসনের।    

দুর্দান্ত ব্যাটিং ফর্মের জন্য ভারতীয় এ দলে ডাক পান শেলডন। ওয়েস্ট ইন্ডিজ এ দলের হয়ে নামেন তিনি। 

গত মাসে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেন শেলডন জ্যাকসন। ৮৪টি ইনিংসে ২৭৯২ রান করেন তিনি। ২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে ১৩৩ শেলডন জ্যাকসনের সর্বোচ্চ রান। সীমিত ওভারের ক্রিকেটে শেডন জ্যাকসন ৯টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি করেন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া