রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগের শিরোপা নির্ণয়কারী ম্যাচ নিয়ে জটলা অব্যাহত। মঙ্গলবার দুপুরে আইএফএর পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, ১৩ ফেব্রুয়ারি কিশোর ভারতী স্টেডিয়ামে হবে ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার এফসি ম্যাচ। আগে এই ম্যাচ হওয়ার কথা ছিল নৈহাটি স্টেডিয়ামে। কিন্তু সেটা সরিয়ে নিয়ে আসা হয় কিশোর ভারতীতে। কিন্তু বৃহস্পতিবার খেলা হওয়ার সম্ভাবনা নেই। শিরোপা নির্ণয়কারী ম্যাচে দল নামবে না ডায়মন্ড হারবার। সেটা তাঁরা চিঠি দিয়ে আইএফএকে জানিয়ে দিয়েছে। ১৪ ফেব্রুয়ারি আরএফডিএলের ম্যাচ আছে ডায়মন্ড হারবারের। ১৬ তারিখ আই লিগ টুর ম্যাচ আছে। তাই জানিয়ে দেওয়া হয়েছে, পরপর ম্যাচ খেলা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই বৃহস্পতিবার দল নামবে না তাঁরা।
ডায়মন্ড হারবারের অন্যতম শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি জানান, তাঁরা ১০-১১ ফেব্রুয়ারির মধ্যে এই ম্যাচটা করে ফেলার জন্য আইএফএকে অনুরোধ জানিয়েছিল। সেক্ষেত্রে তাঁদের খেলতে কোনও সমস্যা ছিল না। কিন্তু ১৪ ফেব্রুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি তাঁদের দুটো আলাদা টুর্নামেন্টের ম্যাচ আছে। এই অবস্থায় ১৩ ফেব্রুয়ারি দল নামানো সম্ভব হবে না। যদিও এই যুক্তি মানতে চাননি আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি জানান, দুই টুর্নামেন্টের দল এক নয়। আইএফএ সচিব জানিয়ে দেন, শেষপর্যন্ত ডায়মন্ড হারবার দল না নামালে, নিয়ম অনুযায়ী ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। কিন্তু লাল হলুদ কি সেটা চাইবে? কয়েকদিন আগে বৈঠকে ইস্টবেঙ্গলের কর্তা বাবু চক্রবর্তী জানিয়েছিলেন, ওয়াকওভার পেয়ে নয়, তাঁরা খেলে চ্যাম্পিয়ন হতে চান। কিন্তু পরিস্থিতি যা, তাতে ওয়াকওভার ছাড়া কোনও গতি নেই। কলকাতা লিগের শিরোপা নির্ণায়ক ম্যাচে দল নামানোর বিষয়ে নিজেদের অবস্থানে এখনও অটল ডায়মন্ড হারবারের কর্তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি