রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের নাম জড়ানো নতুন নয়। দীর্ঘ বছর ধরে এই প্রথা চলে আসছে। বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক চিরকালীন। তবে এই বিষয়টি একটু অন্যরকম। এখানে প্রেমের কোনও সম্পর্ক নেই। রয়েছে আগ্রহের। তাও আবার নেটমাধ্যমে। কয়েকদিন আগে রিয়ান পরাগের 'সার্চ হিস্ট্রি' ভাইরাল হয়ে যায়। তারপরই শোরগোল পড়ে যায়। গতবছর আইপিএল শেষ হওয়ার পরপরই লাইভ স্ট্রিমিংয়ের সময় তরুণ ক্রিকেটারের সার্চ হিস্ট্রি প্রকাশ্যে চলে আসে। সেখানে দেখা যায়, অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং সারা আলি খানের ছবি সবচেয়ে বেশি সার্চ করেছেন তিনি। সেই খবর নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু এই প্রসঙ্গে এতদিন মুখ খোলেননি রিয়ান পরাগ। ঘটনার প্রাক এক বছর কাটতে চলেছে। হঠাতই আবার উঠে এল সেই প্রসঙ্গ। কী বললেন পরাগ?
তরুণ উঠতি ক্রিকেটার দাবি করেন, এই ঘটনা আইপিএলের আগের। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর চমকপ্রদ পারফরম্যান্সের পর আবার এটা সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে। পরাগ বলেন, 'আইপিএল শেষ হয়ে গিয়েছিল। আমি চেন্নাইয়ে ছিলাম। আমার স্ট্রিমিং দলের সঙ্গে মতবাদ সৃষ্টি হয়। তারপরই বিষয়টা প্রকাশ্যে চলে আসে। তবে এটা আইপিএলের আগের ঘটনা। কিন্তু সেটা পরে ছড়িয়ে পড়ে। আইপিএলে বছরটা ভাল গিয়েছিল আমার। আমি ফিরে এসে নিজের স্ট্রিম খুলি। আমার স্পটিফাই বা অ্যাপেল মিউজিক ছিল না। ইউ টিউবে সার্চ করি। কিন্তু সবকিছু ডিলিট হয়ে গিয়েছিল।' পরাগের দাবি, অহেতুক এই বিষয়টিকে বড় করে দেখানো হয়েছে। যার কোনও দরকার ছিল না। তাই এই বিষয়টা নিয়ে মুখ খোলার প্রয়োজনীয়তা মনে করেননি তিনি। পরাগ বলেন, 'আমি ইউ টিউবে গিয়ে মিউজিক খুঁজি। আমি জানতাম না কী হচ্ছে। তারপরই স্ট্রিমিং বন্ধ হয়ে যায়। তারপর বুঝতে পারি। তবে বিষয়টা অহেতুক বিশাল আকারে দেখানো হয়েছে। আমার মনে হয়নি এই নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া উচিত। কারণ কেউ কিছু বুঝবে না।' আইপিএলের পর জাতীয় দলে সুযোগ পান পরাগ। টি-২০ ক্রিকেটে অভিষেক হয়। বর্তমানে চোটের জন্য দলের বাইরে আছেন। রিহ্যাব চলছে। আবার আইপিএলেই প্রত্যাবর্তন হবে পরাগের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি