শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | বসন্তে ‘দুষ্টু কোকিল’ নয়, বাংলার বুকে ‘ডাইনি’ হয়ে ফিরছেন ‘মিমি’!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দর্শকদের জন্য গোটা ২০২৫ সাল জুড়ে কী কী আনতে চলেছে তারা, তার তালিকা প্রকাশ্যে এনেছিল হইচই ওয়েব প্ল্যাটফর্ম। সেই তালিকায় অন্যতম ছিল মিমি চক্রবর্তীর ‘ডাইনি’ ওয়েব সিরিজ। ‘ডাইনি’র মাধ্যমে ‘হইচই’-এ দ্বিতীয়বার ফিরছেন মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে, ছবির গল্প আবর্তিত হবে দুই বোনকে ঘিরে। দুই বোন জড়িয়ে পড়ে ডাকিনীতন্ত্রের প্যাঁচে। তারপর কী হয় তাদের, সেই উত্তর লুকিয়ে রয়েছে ‘ডাইনি’তে। 


১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। এই বিশেষ দিনে হইচই তাদের নতুন সিরিজ ‘ডাইনি'-র পোস্টার প্রকাশ করল সমাজমাধ্যমে। পোস্টারে দেখা যাচ্ছে, ধারালো কাটারি হাতে রণং দেহি মেজাজে দাঁড়িয়ে রয়েছেন মিমি চক্রবর্তী। ক্ষত-বিক্ষত রক্তাক্ত মুখ, এলোমেলো চুল এবং দু' চোখে ভরপুর অদম্য সাহস ও জেদ। সেই সঙ্গে পোস্টারের পুরো অংশ জুড়ে ছুটছে আগুনের ফুলকি, যা মিমির চরিত্রটিকে একইসঙ্গে রহস্যময় এবং শক্তিশালী করে তুলেছে। ‘ডাইনি’ সিরিজটি পরিচালনা করেছেন নির্ঝর মিত্র। এর আগে নির্ঝরের পরিচালনায় শিকারপুর সিরিজটি দারুণ প্রশংসা কুড়িয়েছিল জনতামহলে। মিমি চক্রবর্তীর পাশাপাশি ছোট পর্দার পরিচিত মুখ শ্রুতি দাসকেও দেখা যাবে এই সিরিজে। মিমির বোনের চরিত্রে অভিনয় করবেন শ্রুতি। 

 

 

 

‘ডাইনি’র পোস্টারের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে হইচই -এর তরফে লেখা হয়েছে, “ভয় আর জমাট বাঁধা অন্ধবিশ্বাসের অন্ধকারের মাঝে অদম্য জেদকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা… ফিরছে হইচই-তে মিমি চক্রবর্তী, ‘ডাইনি’ নিয়ে!” প্রযোজক মহেন্দ্র সোনি এই পোস্টার শেয়ার করে মিমির পরিবর্তন সম্পর্কে মন্তব্য করেছেন, ‘দুষ্টু কোকিল থেকে ডাইনি – জন্মদিনে মিমি চক্রবর্তীর কী অসাধারণ পরিবর্তন!’

 

চলতি বছরের ১৪ মার্চ হইচইতে মুক্তি পাবে ‘ডাইনি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া