রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | হোম ভেন্যু বদলে গেল আইপিএলের এই দুটি দলের, এল বড় আপডেট

Kaushik Roy | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৩৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু হতে চলেছে ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই টুর্নামেন্টের। আইপিএলের ১৮তম সংস্করণ শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২১ মার্চ। তবে পূর্ণাঙ্গ সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি কর্তৃপক্ষের তরফে। তবে এক সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, আগামী সাত দিনের মধ্যেই আইপিএলের সম্পূর্ণ সূচি ঘোষণা করতে পার বিসিসিআই। জানা গিয়েছে, এবারের আইপিএলে দুটি দল তাদের হোম ম্যাচ ভিন্ন ভেন্যুতে খেলবে।

 

দিল্লি ক্যাপিটালস তাদের দুটি হোম ম্যাচ খেলবে বিশাখাপত্তনমে। অন্যদিকে, ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের দুটি হোম ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা রয়েছে। কিন্তু কোথায় হবে সেই ম্যাচ তা এখনও পাকাপাকি ভাবে জানানো হয়নি। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ইতিমধ্যেই জানিয়েছেন, ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম প্লে অফ এবং এলিমিনেটর এবং ইডেনে দ্বিতীয় প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

জানানো হয়েছে, এই মরশুমে আইপিএল হবে আইসিসির নিয়ম মেনেই। এতদিন আইপিএলের কিছু নিজস্ব নিয়ম ছিল। তবে এবার থেকে আইসিসির নিয়মই কার্যকর হবে। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা-অকশনের পর আইপিএল ২০২৫-এ দশটি দল নতুন করে তৈরি হয়েছে। দু’দিনের নিলামে মোট ১৮২ জন ক্রিকেটার দল পেয়েছেন। নিলামে নাম দিয়েছিলেন ৫৭৪ জন ক্রিকেটার।

 

সেখানে কয়েকজন তারকা ক্রিকেটার বিশাল দর পেয়েছেন। ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হয়েছেন। ২৭ কোটি টাকায় তাঁকে কিনেছে লখনউ সুপারজায়েন্টস। তার পরেই রয়েছেন শ্রেয়স আইয়ার (২৬.৭৫ কোটি) ও ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি)। তবে ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, শার্দুল ঠাকুরের মত ক্রিকেটাররা অবিক্রিত থেকে গিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া