শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ২৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৬ সালের ফেব্রুয়ারি। বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'সনম তেরি কসম'। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সলমন খানের ‘লাকি’ ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই অ্যাকশন-রোম্যান্টিক ছবিতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল পাক মডেল-অভিনেত্রী মওরা হোকেনকে। ২৩ বছর বয়সী এই পাকিস্তানি যুবতী ছিলেন ওয়াঘার ওপারের দেশের ফ্যাশন ডিজাইনের ছাত্রী। মডেলিং, ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। সেখান থেকে সোজা সোজা বলিউড।মওরা এবং হর্ষবর্ধন দুজনেই নিজেদের বলি-ডেবিউ করেছিলেন ‘সনম তেরি কসম’ দিয়ে। বলিউডের তৎকালীন এই নতুন জুটি বক্স অফিসে কামাল করতে পারেনি। বরং সশব্দে মুখ থুবড়েই পড়েছিল। কিন্তু যত দিন গিয়েছে, এই ছবি ধীরে ধীরে মন জয় করে নিয়েছে দর্শকের। হর্ষবর্ধন- মওরার জুটিও দর্শকমনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে অদ্ভুতভাবে।
সম্প্রতি, এই ছবি ফের একবার মুক্তি পেয়েছে বড়পর্দায়। আর মুক্তি পাওয়ামাত্রই ম্যাজিক! মাত্র দু'দিনে এই ছবি প্রথমবারে যত টাকা যায় করেছিল, তা ছাপিয়ে গিয়েছে এইবারে। চমকের শেষ কয়েকজন তরুণ। ছবির ক্ল্যাম্যাক্স দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। এবং এতটাই যে তাঁদের মধ্যে এক ব্যক্তি চোখের জল আটকে রাখতে পারেননি। কেঁদে ফেলেন। সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সমাজমাধ্যমে। নেটনাগরিকেরা সেই কাঁদতে থাকা দর্শকের উদ্দেশ্যে সমর্থন জানিয়ে এই ছবির প্রতি নিজেদের আবেগের কথাও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ‘সনম তেরি কসম’-এর দ্বিতীয় ইনিংসের সাফল্যে হর্ষবর্ধনকে শুভেচ্ছা জানিয়েছেন জন আব্রাহাম-ও। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবির পোস্টারের ছবির সঙ্গে জন লেখেন, "শেষমেশ তোমার পাওনাটা তুমি পেলে হর্ষবর্ধন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি