শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood director Nitesh tiwari shoots ramayana movie with ranbir Kapoor s body double details inside

বিনোদন | রণবীর ব্যস্ত বনশালির ছবিতে, কাকে রাম সাজিয়ে ‘রামায়ণ’-এর শুট সারছেন নীতেশ তিওয়ারি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৪৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এই মুহূর্তে চর্চায় রয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য সামনে আসছে। নীতেশের ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রণবীর কপূর ও সাই পল্লবী। অন্য দিকে রাবণের চরিত্রে থাকছেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। এ ছাড়াও হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। এইমুহূর্তে রাম-এর দৃশ্যগুলো নিয়ে জোরকদমে চলছে শুটিং। তবে রণবীর কাপুর তো এইমুহূর্তে ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে। সেখানে তাহলে কাকে নিয়ে শুট সারছেন পরিচালক নীতেশ তিওয়ারি?

সূত্রের খবর, আপাতত রণবীরের বডি ডাবল নিয়ে এই ছবির শুটিং সারছেন নীতেশ। সেই সূত্র আরও জানিয়েছে, ‘রামায়ণ’-এর প্রথম ভাগের ৯০ শতাংশ শুটিং সেরে ফেলেছেন রণবীর। বাকি যতুটুকু অংশ তাঁর বাকি রয়েছে, তা অভিনেতার বডি-ডাবল দিয়েও দিব্যি সারা যাবে। পর্দায় তা নিয়ে কোনও অসুবিধে হবে না। আসলে, এই ছবিতে ভিএফএক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সেই বিষয়টি নিয়ে আগামী কয়েকটা মাস দারুণ ব্যস্ত থাকবেন পরিচালক। একমুহূর্ত সময় নষ্ট করতে নারাজ তিনি। তাই রণবীরের বডি ডাবল দিয়েই শুট শেষ করে ভিএফএক্স পর্যালোচনার কাজে মন দেবেন তিনি। অন্যদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মে মাস থেকেই এই ছবির দ্বিতীয় ভাগের শুটিং শুরু হয়ে যাবে। জুন থেকে শুটিংয়ে রণবীর কাপুর। 

 

উল্লেখ্য, গত নভেম্বরে সমাজমাধ্যমে রামায়ণ ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নমিত মলহোত্র। পোস্টারে দেখা গিয়েছিল মেঘ ফুঁড়ে একটি বাণ উড়ে চলেছে, চারপাশে ছড়িয়ে পড়ছে আগুনের ঝলক! পোস্টার থেকেই জানা গেল, দু'টি ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’।  দু’টি ভাগের  প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি তার পরের বছর ২০২৭-এর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে স্বভাবতই উৎসাহিত হয়েছিল দর্শক। পোস্টার মুক্তির পর রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে উৎসাহ দেখিয়েছেন দর্শক। এই ছবি প্রসঙ্গে 'কেজিএফ' ছবি তারকা যশ কবুল করেছিলেন এই ‘রামায়ণ’-এ ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করতে মুখিয়ে রয়েছেন তিনি। দক্ষিণী তারকা বলেছিলেন, “এখনও পর্যন্ত আমার কেরিয়ারে সবথেকে চ্যালেঞ্জিং চরিত্র।” উল্লেখ্য, এই ছবিতে লারা দত্তকে কৈকেয়ীর ভূমিকায় দেখা যেতে পারে, মন্থরার ভূমিকায় দেখা যাবে শিবা চড্ডাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া