শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular Bengali actress Rajnandini is going to be the lead in Rana sarkar s mahua Roychowdhury s biopic

বিনোদন | Breaking: রাণা সরকারের হাত ধরে বড়পর্দায় আসছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক, মুখ্যভূমিকায় রাজনন্দিনী!

Reporter: Syamasri Saha | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ০৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: মাত্র ২৬ বছর বয়সে হয়েছিলেন কমবেশি ৮০টি ছবির নায়িকা। বেশির ভাগ ছবি-ই দর্শক-সমালোচকমহলে বিপুল প্রশংসিত। তিনি মহুয়া রায়চৌধুরী। অকালপ্রয়াত এই টলি-অভিনেত্রীর কথা বর্তমানে খুব বেশি আলোচিত হয় না। তবে মহুয়ার মৃত্যুর কয়েক দশক পরেও বর্তমানে তাঁর কথা উঠলে, সবার আগে আজও আলোচিত হয় তাঁর অভিনয়-প্রতিভা। একইসঙ্গে বিষয়বস্তু হয়ে ওঠে তাঁর তুমুল বিতর্কিত ব্যক্তিগত জীবন‌ এবং অবশ্যই রহস্যে ঢাকা তাঁর মৃত্যু! 

 

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের প্রাথমিক নাম ঠিক করা হয়েছে 'গুনগুন করে মহুয়া'। এর আগে এই ছবি প্রসঙ্গে রাণার বক্তব্য ছিল, "কেউ স্বীকার করুন বা না করুন, মহুয়ার জীবন যথেষ্ট বড় মাপের। ততটাই বড় তাঁর অভিনয় প্রতিভা। মানুষ মহুয়াই বা কেমন ছিলেন? বাংলা বিনোদন দুনিয়ায় তাঁর প্রভাব কিছুতেই অস্বীকার করা যায় না। সে সব কথা এই প্রজন্ম জানবে না?’’ সেই তাড়না থেকেই তিনি এই ছবির প্রযোজক। পরিচালনায় নতুন মুখ সোহিনী ভৌমিক। গবেষণা-চিত্রনাট্যে দেবপ্রতিম দাশগুপ্ত এবং সোহিনী। মহুয়ার চরিত্রে কাকে দেখা যাবে?

 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই প্রযোজক আগে জানিয়েছিলেন, অনেকে ভাবনায় রয়েছেন। তাই এক্ষুনি কারও নাম করতে পারবেন না তিনি। তবে এবার জানা গেল, মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় পর্দায় দেখা যাবে রাজনন্দিনীকে। ইতিমধ্যেই বড়পর্দার পাশাপাশি একাধিক ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ রাজনন্দিনী। 

 

এই ছবি প্রসঙ্গে চিত্রনাট্যকার দেবপ্রতিমের দাবি, তিনি মানুষ মহুয়া এবং অভিনেত্রী মহুয়া— দু’জনকেই সমান ভাবে তুলে ধরার চেষ্টা করছেন। এ-ও মাথায় রাখছেন, যেন কোনও ভাবেই এটি তথ্যচিত্র না হয়ে যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া