রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৫২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: একেবারে সেঞ্চুরি হাঁকিয়েই রানে ফিরলেন রোহিত শর্মা। কটকে নামার আগে তাঁকে নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে ছিলেন অতিবড় রোহিত ভক্তরাও। তাঁর ব্যাট কথা বলছিল না। বর্ডার-গাভাসকর ট্রফিতে রান পাননি। তার আগে ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজেও মুখ থুবড়ে পড়েন হিটম্যান। অবশেষে রোহিত শর্মার ব্যাট গর্জে উঠল। তাঁর ব্যাটিং দেখে দেশের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন রোহিতের আরও একটা সেঞ্চুরি কেবল সময়ের অপেক্ষা। রায়না মুগ্ধ রোহিতের ব্যাটিং দেখে।
ফর্মে ফেরার জন্য রঞ্জিতে নেমেছিলেন রোহিত। সেখানেও ব্যর্থ হন তিনি। অনামী-অখ্যাত বোলারের বলে আউট হয়েছিলেন মুম্বইকর। কিন্তু যেদিন তিনি চলতে শুরু করেন সেদিন তাঁকে রোখে কার সাধ্যি! রোহিত শর্মাকে থামানো গেল না কটকে। রায়না বলছেন, ''ওই ৬৯ মিটার ছক্কা, এই শটে একজন দক্ষ ব্যাটারের ছাপ ছিল।''
রোহিত শর্মা কেবল স্পিন ভাল খেলেন, তা নয়। পেসারকেও তুলে গ্যালারিতে ফেলতে পারেন। কিন্তু রোহিতের ইনিংসে লক্ষ্মণীয় যে ব্যাপারটা তা হল, চার-ছক্কা হাঁকানোর পরে তিনি ডট বল বেশি খেলেননি। স্ট্রাইক রোটেট করে গিয়েছেন। সুরেশ রায়নার অনুমান রোহিত শর্মার আরও একটা সেঞ্চুরি এল বলে। দেশের প্রাক্তন বাঁ হাতি ব্যাটার বলছেন, ''আমি আগেই বলেছিলাম, কটকে রোহিতেরই দিন। রোহিতের ৩৩-তম সেঞ্চুরি এল বলে।''
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারত সিরিজ জিতে নিয়েছে। বুধবারের তৃতীয় ওয়ানডে ম্যাচ নিয়মরক্ষার। রোহিত শর্মা কিন্তু সেই ম্যাচকে মোটেও হালকা ভাবে নেবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই একটাই ওয়ানডে হাতে পাচ্ছেন রোহিত। রায়নার ভবিষ্যদ্বাণী মিলিয়ে দেওয়ার চেষ্ট করবেন মুম্বইকর, এ কথা বলাই বাহুল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি