রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

team india in ahmedabad match

খেলা | আমেদাবাদ ম্যাচের আগে সমর্থকদের জন্য টিম ইন্ডিয়া রাখল এই আবেদন 

Rajat Bose | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ২৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ অঙ্গদান প্রকল্পে যোগ দিন সমর্থকরা। বুধবার আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নামার আগে এই আবেদন করল টিম ইন্ডিয়া। সম্প্রতি আইসিসি উদ্যোগ নিয়ে এই কর্মসূচি চালু করেছে। নাম দেওয়া হয়েছে ‘ডোনেট অর্গান্স, সেভ লাইভস’। সেই কর্মসূচির অংশ হিসাবেই প্রচার করেছেন রোহিত–বিরাটরা।


এই কর্মসূচির মাধ্যমে সমর্থকদের আরও বেশি করে অঙ্গদানে উৎসাহ দেওয়া হয়। অঙ্গদানের সাহায্যে যে একাধিক প্রাণ বাঁচানো যায়, সে সম্পর্কে মানুষকে সচেতন করা হয়েছে আইসিসি–র তরফে। ক্রিকেটের মাধ্যমে যেহেতু বহু সমর্থককে যুক্ত করা যায় তাই এই উদ্যোগ নিয়েছে আইসিসি।


সোমবার বোর্ডের পোস্ট করা একটি ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘‌আসল শতরানের সময় এসে গিয়েছে। মৃত্যুর পরেও আপনার অঙ্গ থেকে অন্য কেউ উপকৃত হতে পারে। অঙ্গদাতা হিসাবে এগিয়ে আসুন এবং বাকিদেরও বাঁচার সুযোগ করে দিন।’‌ শুভমান গিল বলেছেন, ‘‌নিজের জীবনের অধিনায়ক হোন। যেভাবে একজন অধিনায়ক দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়, সেভাবে আপনিও অঙ্গদানের অঙ্গীকার করে একজনের জীবন বাঁচাতে পারেন।’‌ 


শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, ঋষভ পন্থদের ভিডিওয় দেখা গিয়েছে। এদিকে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ১২ ফেব্রুয়ারি তৃতীয় এক দিনের ম্যাচ থেকে অঙ্গদানের সচেতনতামূলক এই কর্মসূচি চালু করতে পেরে তাঁরা গর্বিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া