রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

mohun bagan win league shield in next match if this happens

খেলা | কেরালাকে হারালেই লিগ–শিল্ড জিতে যেতে পারে সবুজ মেরুন, জেনে নিন অঙ্ক 

Rajat Bose | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ তিন ম্যাচ বাকি থাকতেই লিগ–শিল্ড জিতে যেতে পারে মোহনবাগান। শনিবার অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারালেই লিগ শিল্ড চলে আসতে পারে সবুজ মেরুনের ঘরে। তবে তার জন্য কয়েকটি শর্ত পূরণ হতে হবে।


মোহনবাগানের পয়েন্ট এখন ২০ ম্যাচে ৪৬। বাকি চার ম্যাচ জিতলে হবে ৫৮। এই চারটির মধ্যে দু’টি ম্যাচ জিতলে সবুজ মেরুনের পয়েন্ট হবে ৫২। সেক্ষেত্রেও বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বাগান। কারও পক্ষেই অত পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়।


পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। তাদের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৬। বাকি পাঁচটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৫১ পয়েন্ট হবে তাদের। তিন নম্বরে রয়েছে জামশেদপুর। তাদের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৪। বাকি পাঁচটি ম্যাচ জিতলে জামশেদপুর পৌঁছতে পারবে সর্বোচ্চ ৪৯ পয়েন্টে। বাকি দলগুলির মোহনবাগানকে ছোঁয়ার সম্ভাবনা নেই।


কিন্তু তার আগেই মোহনবাগান হয়ে যেতে পারে লিগ–শিল্ড জয়ী। শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের মাঠে খেলা বাগানের। তার আগে বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবে গোয়া। বৃহস্পতিবার নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নামবে জামশেদপুর। যদি গোয়া মুম্বইয়ের কাছে হারে তা হলে তাদের পয়েন্ট হবে ২০ ম্যাচে ৩৬। সেক্ষেত্রে তারা সর্বোচ্চ ৪৮ পয়েন্টে যেতে পারবে। আর যদি জামশেদপুর নর্থইস্টের বিরুদ্ধে হারে তা হলে তাদের পয়েন্ট হবে ২০ ম্যাচে ৩৪। সেক্ষেত্রে তারা সর্বোচ্চ ৪৬ পয়েন্টে যেতে পারবে। জামশেদপুর নর্থইস্টের বিরুদ্ধে ড্র করলেও সর্বোচ্চ ৪৭ পয়েন্টে যেতে পারবে তারা।


এই দুই অঙ্ক মিলে গেলে মোহনবাগান শনিবার কেরালাকে হারালেই লিগ–শিল্ড জিতে যাবে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া