শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি, সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হয়ে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। শো চলাকালীন তিনি বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্য করেন! শুধু তাই নয়, রণবীরের মুখে সেই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সময় রায়না সহ শো-এর অন্যান্য বিচারকেরা। এবার রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হল। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও।
মুম্বই কমিশনার এবং মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছে ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ শো-এর অর্গানাইজার সহ বিচারকদের নামে এই অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই শো-এ ইচ্ছে করেই এমন মন্তব্য করা হয়েছে যাতে এ নিয়ে বিতর্ক তৈরি হয় এবং তা থেকে উপার্জন করা যায়। এর ফলে তরুণ প্রজন্মের উপর কী প্রভাব পড়তে পারে অথবা মেয়েদের সম্মান- এসব নিয়ে কিছুই ভাবেননি তাঁরা।
সম্প্রতি, সমাজমাধ্যমে ওই শো-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রণবীর এলাহাবাদিয়া ওই শো-এর এক প্রতিযোগীর উদ্দেশ্যে প্রশ্ন রাখছেন “আপনাকে যদি যে কোনও একটি বাছাই করতে বলা হয়, তাহলে আপনি কি আপনার বাবা মাকে আজীবন সহবাস করতে দেখবেন না কি আপনিও তাতে একবার যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করবেন?” রণবীরের মুখে এই কথা শুনে হতবাক হয়ে যান শো-এর বাকিরা! বলা ভাল, রীতিমতো চমকে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে সময় রায়না তাড়াতাড়ি বলে ওঠেন, “এগুলো কিন্তু সব ওর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।” বাকিদের অবশ্য বলতে শোনা যায়, “কী দারুণ প্রশ্ন!” সময় রায়নার শো-এর সেই পর্বে রণবীর এলাহাবাদিয়া ছাড়াও ছিলেন আশিষ চঞ্চলানি, যশপ্রীত সিং-রা।
এই বিষয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। তিনি এদিন বলেছেন, 'আমি বিষয়টা শুনেছি। কিন্তু এখনও দেখিনি। ওখানে যেটা যেভাবে বলা হয়েছে সেটা ঠিক নয়। আমাদের সবার বাকস্বাধীনতা আছে ঠিকই, কিন্তু সেটা সেটা সেই অবধিই সীমিত যেখানে অন্যের স্বাধীনতায় সেটা হস্তক্ষেপ করছে।’ তিনি আরও জানান, গোটা বিষয়টি শক্ত হাতে সামলানো হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি