রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ মঙ্গলবার মুখোমুখি হবে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটির। চলতি মরসুমে খুব একটা ভাল ফর্মে নেই সিটি। কিন্তু রিয়াল চিন্তায় রয়েছে তাদের ডিফেন্স নিয়ে। মনে করা হচ্ছে, সিটির অ্যাটাকিং লাইন আপকে আটকাতে গিয়ে বেশ ভুগতে হতে পারে মাদ্রিদকে। স্ট্রাইকার আর্লিং হালান্ডকে থামানো বেশ কঠিন তারকা ডিফেন্স লাইন আপ ছাড়া। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা হালান্ড শেষ আট ম্যাচে সাতটি গোল করেছেন।
ড্যানি কার্ভাহাল এবং এডার মিলিটাওয়ের দীর্ঘমেয়াদি চোটের সঙ্গে নতুন করে চোট পেয়েছেন অ্যান্টোনিও রুডিগার, ডেভিড আলাবা ও লুকাস ভাসকেজ। এর সঙ্গে গত মরসুমে ডিফেন্ডার নাচো ক্লাব ছাড়ায় আরও দুর্বল হয়ে পড়েছে রিয়ালের রক্ষণভাগ। যা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে এই প্লে-অফ রাউন্ডের লড়াইয়ে। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে রক্ষণভাগকে শক্তিশালী করতে কোনও নতুন খেলোয়াড়কেও দলে নেয়নি মাদ্রিদ। কোচ কার্লো অ্যান্সেলত্তি পরিস্কার স্বীকারোক্তি দিয়েছেন, এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই তাদের এগিয়ে যেতে হবে।
অন্যদিকে, গত গ্রীষ্মে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আসার পর থেকে আক্রমণ ও রক্ষণের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াও অ্যান্সেলত্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও রড্রিগোকে একসঙ্গে মাঠে নামালে দুর্বল হয়ে পড়ছে দলটির রক্ষণভাগ। তবে, শনিবার লা লিগার মাদ্রিদ ডার্বিতে ‘ফ্যান্টাস্টিক ফোরের’ আক্রমণ ঠেকাতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে অ্যাটলেটিকোকে।
যদিও এবারের ম্যান সিটি আগের মরশুমের মতো সেরা ফর্মে নেই। তবুও রিয়ালের দুর্বল রক্ষণ তাদের আক্রমণভাগের জন্য লোভনীয় সুযোগ তৈরি করতে পারে। চলতি মরশুমে বার্সেলোনার বিপক্ষে দুটি ম্যাচে ন’টি গোল হজম করতে হয়েছে মাদ্রিদকে। তবে দ্বিতীয় লেগ বার্নাবেউয়ে হওয়ায় অতিরিক্ত কিছুটা সুবিধা পাবে রিয়াল মাদ্রিদ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি