শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Breaking: বাংলা ধারাবাহিকে এবার এ আই প্রয়োগ! প্রয়োজন নেই  অভিনেতা অভিনেত্রীর? কীভাবে হবে শুটিং? কী জানালেন শতরূপা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই এখন গ্রাস করেছে প্রতিটি মাধ্যমকে। মানুষের চাহিদা মেটাতে সব ক্ষেত্রে এগিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। দৈনন্দিন সব কাজেই আজকাল এ আই নির্ভরশীল মানুষ। ফ্যাশন শো থেকে বিজ্ঞাপনে এ আই মডেলের গুরুত্ব বাড়ছে। এদিকে, অভিনয়েও পড়ছে এর প্রভাব। 

 

ইতিমধ্যেই, জি টিভি-তে চলছে 'হামারা পরিবার' নামে একটি হিন্দি ধারাবাহিক। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঙ্গী করে এগিয়ে চলছে এই মেগা। কিন্তু কীভাবে শুটিং হয় এই ধরনের শোয়ের? আজকাল ডট ইন-কে জানালেন 'জিন্দাবাদ স্টুডিও'র অন্যতম কর্ণধার শতরূপা দাস। তাঁর কথায়, "এই শোয়ের ক্ষেত্রে শুটিং অন্যভাবে হয়। ঘন্টার পর ঘন্টা সময় ধরে লাইট, ক্যামেরা নিয়ে কাজ হয় না সেভাবে। অভিনেতাদের তৎক্ষণাৎ অভিব্যক্তি বদলাতে হয় না। টানটান অ্যাকশন দৃশ্যও সেভাবে করতে হয় না। কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই কাজগুলো করা হয়। এছাড়াও বাংলার বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে ঐতিহাসিক ব্যক্তিত্বদের তুলে ধরা হয়েছে আমাদের কাজে।"

 

এতে অভিনয় দক্ষতা প্রমাণ হবে কী করে? শতরূপার জবাব, "অভিনেতাদের অনেক ক্ষেত্রে সুবিধাও হচ্ছে। অভিনেতাদের মাপকাঠি হয় না। তাই যে নায়ক বা নায়িকার অভিনয় দক্ষতা রয়েছে তাঁদের সেটা থাকবেই। কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা কেড়ে নিতে পারবে না। বলিউডে এই শোটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। তাই আশা করি, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে খুব বেশি সময় লাগবে না।"

 

তিনি আরও বলেন, "হিন্দি শোয়ে কাজ করার পর এবার ইচ্ছে আছে বাংলায় কিছু করার। বাঙালি হয়ে যদি বাংলায় কিছু না করতে পারি, তাহলে কাজের কোনও মানে থাকবে না। কিছুদিনের মধ্যেই কলকাতায় আসার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে কাজ করব।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া