রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড লক্ষ্য করা গেল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ উড়িয়া গান ভাইরাল হয়েছে যার নাম ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’। গোটা দেশ জুড়েই প্রচণ্ড জনপ্রিয় হয়েছে ২০ বছর আগে মুক্তি পাওয়া এই গানটি। ঠাকুর বিসর্জন থেকে বিয়ের অনুষ্ঠান সহ সমস্ত অনুষ্ঠানেই বর্তমানে শোনা যায় এই গানটি। তবে সবচেয়ে চমকের বিষয় কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারত ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে-তেও বাজানো হল এই গানটি।
শুধু তাই নয় গানটি যখন স্টেডিয়ামের বক্সে বাজছে তখন রীতিমত হাসি লক্ষ্য করা গেল ভারতীয় খেলোয়াড়দের মুখেও। বোঝা গেল সকলেই চোখ রাখেন সোশ্যাল মিডিয়ায়, সম্প্রতি যে এই গানটি ভাইরাল হয়েছে, একাধিক রিল বেরিয়েছে তা জানতে বাকি নেই কারোরই। উল্লেখ্য, রবিবার কটকে ইংল্যান্ডকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া আর দ্বিতীয়ত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুর্দান্ত শতরান করে ফর্মে ফিরলেন রোহিত শর্মা। তাঁর ঝোড়ো শতরানে একপ্রকার ভর করেই ইংল্যান্ডকে এদিন হেলায় হারায় ভারত।
রোহিত শর্মা(১১৯), শুভমান গিল(৬০) ছাড়া রান করলেন শ্রেয়স আইয়ার(৪৪)। রান আউট না হলে পরপর দু'ম্যাচে হাফ সেঞ্চুরি করার সুযোগ ছিল তাঁর কাছে। শেষ পযন্ত টিকে খেলে ম্যাচ ফিনিশ করে আসেন অক্ষর প্যাটেল(৪১)। তবে বিরাট কোহলি এবং বোলারদের ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিন্তায় রাখবে ভারতকে। এখনও একটি ম্যাচ বাকি রয়েছে ইংল্যান্ড সিরিজের। সেখানে ভারতীয় দল রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখে নিতে পারে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই উড়ে যাবে টিম ইন্ডিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি