রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shoaib Akhtar and Harbhajan singh ignite India-Pakistan rivalry

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক লড়াইয়ের আগে 'ঝামেলা' শোয়েব-ভাজ্জির, মাঠের মধ্যেই ধাক্কাধাক্কি, রইল ভিডিও

KM | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ২৩ ফেব্রুয়ারির ভারত-পাক লড়াইয়ে উত্তেজনা বহুগুণে বাড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং ও প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। 

২০১০ সালের এশিয়া কাপে শোয়েব ও ভাজ্জির মধ্যেই জোর ঝামেলা হয়েছিল। দু'জনের বাকযুদ্ধের কথা  এখনও স্মৃতিতে টাটকা ক্রীড়াপ্রেমীদের। তার পরে ভাজ্জি বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন শোয়েবকে। 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' ভাল ভাবে নেননি সেই বাকযুদ্ধ এবং ছক্কা। সেই ঝামেলার জের ছড়িয়ে পড়েছিল খেলার মাঠের বাইরেও। শোনা যায়,  হরভজনকে শায়েস্তা করার জন্য হোটেল পর্যন্ত ছুটে গিয়েছিলেন শোয়েব। 

সেই ঝামেলা যেন নতুন করে দেখা গেল মাঠে। আইএলটি-টোয়েন্টি-২০২৫-এর লিগ অ্যাম্বাসাডোর ও ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন শোয়েব ও হরভজন। সেখানেই মজা করে পুরনো ঘটনা নতুন করে ফুটিয়ে তুললেন দুই দেশের অন্যতম সেরা ম্যাচ উইনার। 

 

দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না। আইসিসি ও এসিসি-র ইভেন্টেই কেবল দেখা হয় দুই পক্ষের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে কম জলঘোলা হয়নি।  পাক মুলুকে গিয়ে খেলতে অস্বীকৃত হয় ভারত। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুসৃত হচ্ছে হাইব্রিড মডেল। 

শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমাদের নিজস্ব ভঙ্গিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি হচ্ছি।'' 

গোটা ঘটনাটাই মজা করে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে হরভজন ব্যাট হাতে তৈরি হচ্ছেন। উলটো দিক থেকে শোয়েব আখতার তেড়ে আসছেন পাঞ্জাবতনয়ের দিকে। শোয়েব ধাক্কা মারেন হরভজনকে। ভাজ্জিও তেড়ে যান। তার পরই অবশ্য দুই তারকা একে অপরকে জড়িয়ে ধরেন। 

দুই তারকারই খেলোয়াড় জীবন শেষ হয়ে গিয়েছে। অতীতে মাঠের ভিতরে দু' দেশের দুই তারকা অসংখ্য ক্রিকেটীয় যুদ্ধের জন্ম দিয়েছেন। ক্রিকট থেকে অবসর গ্রহণের পরেও দু'জনের বন্ধুত্ব আগের মতোই থেকে গিয়েছে 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া