শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৫৬Snigdha Dey
‘আনন্দী’র বাড়িতে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর ভাইরাস! পরিবারের সদস্যরা একের পর এক আক্রান্ত হচ্ছে। কীভাবে এই মারণ ভাইরাস থেকে পরিবারকে রক্ষা করবে ‘আনন্দী’, তা জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল এনটি ওয়ান স্টুডিওয়, জি বাংলার ধারাবাহিক ‘আনন্দী’র শুটিং ফ্লোরে।
খুনসুটিতে আদি-আনন্দী
ফ্লোরে চলছে ধুন্ধুমার কাণ্ড। একা হাতে আনন্দী সবকিছু সামলাচ্ছে। কিন্তু তার পাশে আদি নেই কেন? কারণ, দুপুরের খাবার খেয়ে একটু ভাতঘুম দিচ্ছেন নায়ক। এদিকে ফ্লোর ম্যানেজারের হাতে লম্বা স্ক্রিপ্ট। মেকআপ আর্টিস্ট ফিসফিস করে কানে কানে কিছু বলতেই প্রায় লাফিয়ে উঠলেন পর্দার নায়ক 'আদি' ওরফে ঋত্বিক মুখোপাধ্যায়। ইতিমধ্যে হাতে স্ক্রিপ্ট নিয়ে হাজির নায়িকা অন্বেষা হাজরাও।
দু’জন একসঙ্গে হতেই যেন পুরনো খামে নতুন চিঠির মতো স্বাদ। ফের জুটিতে এক হতে সময় লাগল মাত্র কয়েকটা বছর। এই ক’দিনে কতটা বদল লক্ষ্য করছেন একে অপরের মধ্যে? একগাল হেসে অন্বেষার জবাব, “ঋত্বিকদা ভাল গাড়ি চালাতে শিখেছে। আর মন থেকে আরও স্বচ্ছ হয়ে গিয়েছে।” ঋত্বিকের কথায়, “অন্বেষার সঙ্গে আগের ধারাবাহিকে ড্রাইভারের চরিত্রে অভিনয় করলেও গাড়ি চালাতে পারতাম না, এখন সেটা পারি। আর ওর আরও ধৈর্য বেড়েছে, রাগ কমেছে।”
কে আসল ‘ভ্যালেন্টাইন’?
কথায় বলে, নায়ক-নায়িকার আগে থেকে পরিচয় থাকলে কাজের ক্ষেত্রে বেশ সুবিধা হয়। নতুন ধারাবাহিকে কাজ করতে গিয়ে কতটা নস্টালজিক হয়ে পড়েন? ঋত্বিকের কথায়, “একসঙ্গে অনেক মজার স্মৃতি রয়েছে। আগে খুব মিস করতাম আমাদের আড্ডাগুলো। তবে এখন নতুন স্মৃতি তৈরিতেই বেশি মন আমাদের।” ঋত্বিকের কথায় সায় দেয় অন্বেষাও। সেরা জুটির প্রত্যাবর্তনে কি দায়িত্ব একটু বেশি? প্রশ্ন শেষ হওয়ার আগেই অন্বেষার জবাব, “এই সেরা জুটির তকমাটা দর্শক আমাদের দিয়েছেন। আমাদের কেমিস্ট্রি তাঁদের পছন্দ হয়েছে বলেই এই তকমা আমরা পেয়েছি। কিন্তু শুধুমাত্র আমরাই এর দাবিদার নই। আমাদের জুটিকে ফুটিয়ে তোলার পিছনে রয়েছেন পরিচালক, টেকনিশিয়ানরা, মেকআপ আর্টিস্টরা প্রত্যেকেই। তাই এই তকমাটা সবার প্রাপ্তি। আর এই নতুন ধারাবাহিকে আমরা ফের আদি-আনন্দী জুটিকেও সেরা জুটি করে তোলার চেষ্টা করব।”
ভালবাসার মরশুম কেমন কাটছে? জোরে হেসে ঋত্বিক বলেন, “মনে রাখি না। আমার কাছে ভালবাসার বিশেষ দিন নেই। সেই অর্থে রোজই সেলিব্রেট করা উচিত।” অন্বেষার কথায়, “আসলে এত কাজের চাপ যে ভালবাসার সপ্তাহ পেরিয়ে গেলেও টের পাই না। এখন তো জি বাংলাই আমার ভ্যালেন্টাইন।” অন্বেষার কথায় হেসে উঠলেন ঋত্বিক। হাসির শব্দ বাইরে যেতেই ধমক এল পরিচালকের থেকে। সঙ্গে সঙ্গে দু’জন দু’দিকে ফিরে পরবর্তী দৃশ্যের সংলাপ ঝালিয়ে নিতে থাকলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি