রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কোহলিদের দেখতে কটকে হাউসফুল, প্রচণ্ড গরমে দর্শকদের ঠাণ্ডা করতে এ কী করে বসলেন কর্মীরা? 

Kaushik Roy | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: কটকের বরাবাটি স্টেডিয়ামে রবিবার ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন এক অভিনব দৃশ্য দেখা গেল। প্রচণ্ড গরমে দর্শকদের স্বস্তি দিতে স্টেডিয়ামের কর্মীরা অভিনব উদ্যোগ নিলেন। ইংল্যান্ডের ইনিংসের ২৬তম ওভারের সময়, স্টেডিয়ামের এক কর্মী দর্শকদের ওপর জল ছিটিয়ে দিচ্ছিলেন, যাতে তারা কিছুটা স্বস্তি পান। এদিন দুপুরের দিকে কটকের তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে অনেকের কাছেই তা ৩৫ ডিগ্রির মতো অনুভূত হচ্ছিল। গরমে অতিষ্ঠ দর্শকরা কিছুটা স্বস্তির আশায় ছিলেন, আর স্টেডিয়ামের কর্মীদের এই উদ্যোগ তাদের জন্য ছিল এক আশীর্বাদের মতো। তীব্র গরমের মধ্যেও ছুটির দিন হওয়ায় এদিন স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ, দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ম্যাচের পাশাপাশি এই মানবিক পদক্ষেপও হয়ে উঠল স্মরণীয় মুহূর্ত।

 

উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় দলে জোড়া পরিবর্তন। বিরাট কোহলি দলে ঢুকবেন সবারই জানা ছিল। সেই মতোই কোহলি প্রথম একাদশে ফিরেছেন। বিশ্রাম দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকে। কারণ গত ম্যাচে শেষ মুহূর্তে বিরাটের জায়গায় খেলা শ্রেয়স আইয়ারকে বসানোর কোনও প্রশ্নই নেই। প্রথম ওয়ানডে ম্যাচে চাপের মুখে পালটা আক্রমণের রাস্তা নিয়েছিলেন শ্রেয়স আইয়ারই। সেই কারণে ওপেনার যশস্বী জয়সওয়ালকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে বরুণ চক্রবর্তীর ওয়ানডে অভিষেক ঘটে এদিন। কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয়েছে। ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের ৩০৪ রানের মধ্যে অর্ধশতরান করেছেন ডাকেট, রুট এবং হ্যারি ব্রুক। ওয়ান ডে ফরম্যাটে প্রত্যাবর্তনটা ভালই হয়েছে রুটের। ভারতের হয়ে তিন উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া