শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | স্পোর্টস ড্রামায় সোহম চক্রবর্তী! ফুটবল কোচের ভূমিকায় ফুটিয়ে তুলবেন বাঙালির গর্বকে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০২Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাঙালি আর ফুটবল যেন একে অন্যকে ছাড়া বেমানান। বাঙালির ফুটবল-উন্মাদনা সারা বিশ্বের কাছে অজানা কিছু নয়। আর বাংলার এই ফুটবলের প্রথম সারিতেই যে তিনটি ক্লাবের নাম একসাথে উচ্চারিত হয় সেগুলি হল মোহনবাগান,  ইস্টবেঙ্গল আর মহামেডান স্পোটিং।

    


এই তিন ক্লাবের জার্সিতেই বিপক্ষের গোলে নেট কাঁপানো এক শ্রেষ্ঠ বঙ্গ সন্তানের নাম দীপেন্দু বিশ্বাস। ভারতের জার্সি গায়ে পড়ে তিনি বাংলাকে তথা দেশকে সম্মানিত করেছেন। ফুটবলের আসক্তি আজও তাঁকে ছাড়েনি। বর্তমানে তিনি মহামেডান স্পোটিং ক্লাবের ফুটবল সভাপতি।

 


দীপেন্দুর ফুটবল কেরিয়ারের প্রত্যেকটা ম্যাচ আর গোল বাঙালির কাছে অজানা নয়। শুধু অজানা রয়ে গেছে তাঁর জীবনে বেশ কিছু কাহিনি।‌ যে কাহিনিতে রয়েছে একটি পরিবার, সংগ্রাম আর ভালবাসা। ছোট্ট দীপুর তার গ্রামের ফুটবল কোচের হাত ধরে লড়াইয়ের পর কলকাতার মাঠে খেলার স্বপ্ন নিয়ে চলা এক যাত্রা পথের কাহিনি হয়ে বড়পর্দায় আসছে 'দীপু'। পরিচালনায় প্রীতম। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি,চিত্রনাট্য, সংলাপ ও সংগীত পরিচালনার দায়িত্বে তিনিই রয়েছেন। 

ছবিতে কোচের ভূমিকায় রয়েছে সোহম চক্রবর্তী। এই প্রথমবার স্পোর্টস ড্রামায় দেখা যেতে চলেছে তাঁকে। ছোট 'দীপু'র ভূমিকায় বলিউড আমন মুন্সি।‌ নায়িকার চরিত্রে রয়েছেন গায়িকা বর্ষা সেনগুপ্ত। এই ছবির মাধ্যমেই অভিনয়ে যাত্রা শুরু তাঁর। 


এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়,তুলিকা বসু, মৌসুমী সাহা, বিশ্বনাথ বসু, সুমিত গাঙ্গুলি, তমাল রায় চৌধুরী, দেব রঞ্জন নাগ, অনুশ্রী ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চট্টোপাধ্যায়। এমনকী দীপেন্দু বিশ্বাস নিজেও এই ছবিতে অভিনয় করছেন। একটি বিশেষ চরিত্রে  অভিনয় করছেন ব্রম্ভ বানসাল।  

ছবি প্রসঙ্গে সোহম বলেন, "এতদিনের অভিনয় জীবনে প্রথমবার এমন একটি চরিত্রে অভিনয় করতে চলেছি, যেটা আমাকে ভাবাচ্ছে। নতুন কিছু স্বপ্ন দেখাচ্ছে। প্রতিমুহূর্তে মনের মধ্যে একটা রোমাঞ্চ জাগছে। এই ছবির মধ্যে মানসিক শান্তি রয়েছে। ছবি দেখে শুধু আনন্দ নয়, মনের জোর আর উৎসাহ নিয়ে বাড়ি ফিরতে পারবেন বলে বিশ্বাস।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া