শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular music director Pritam Chakraborty files complaint after 40 lakh rupees theft from his Mumbai office details inside

বিনোদন | ‘ধুম’ ছবির অনুকরণে প্রীতমের অফিস থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোর! সুরকারের ‘কাছের মানুষ’ অভিযুক্ত?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউড-তারকাদের বাড়িতে যেন চুরি-ডাকাতির হিড়িক পড়ে গিয়েছে। সইফ আলি খানের বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনা এখনও টাটকা। সেসবের মধ্যেই জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতমের স্টুডিও থেকে ৪০ লক্ষ নগদ টাকা চুরি করে চম্পট দিল চোর। অভিযোগের তীর প্রীতমের-ই এক সহযোগীর দিকে! অভিযুক্ত ৩২ বছর বয়সী আশিষ সিয়াল। ইতিমধ্যেই মুম্বইয়ের মালাড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রীতম চক্রবর্তী। জোরকদমে শুরু হয়েছে তদন্ত।

 

জানা গিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি এক প্রযোজনা সংস্থার তরফে প্রীতম চক্রবর্তীর মিউজিক স্টুডিও ‘ইউনিমিউজ রেকর্ডস প্রাইভেট লিমিটেড’-এ যান। প্রীতমের ম্যানেজার বিনীত ছেডাকে ৪০ লক্ষ টাকা নগদ-সহ একটা ব্যাগ দেন। সেই সময়ে স্টুডিওতে বিনীত ছাড়াও হাজির ছিলেন পরিচালক আহমেদ খান,  কমল দিশা এবং ওই স্টুডিওর কর্মী আশিস সিয়াল। প্রীতমের ম্যানেজার বিনীতের দাবি, ওই টাকা তিনি স্টুডিওতে রেখে চলে গিয়েছিলেন প্রীতমের বাড়ি। কারণ কাগজপত্রে সইসাবুদের ব্যাপার ছিল। প্রীতমের ফ্ল্যাট ওই একই আবাসনের অন্য প্রান্তে।  স্টুডিওতে ফিরে আর ব্যাগটি খুঁজে না পেয়ে অন্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। জানা যায়, আশিষ সিয়াল ওই ব্যাগটি হাতে নিয়ে বেরিয়ে গিয়েছে। স্টুডিওর অন্য কর্মীরা জানিয়েছেন, আশিষ তাঁদের বলেছিলেন ওই ব্যাগ নিয়ে তিনি প্রীতমের ঘরে যাচ্ছেন।  তারপর থেকেই আশিসের আর কোনও পাত্তা নেই। ফোনেও পাওয়া যায়নি তাঁকে। প্রীতম জানিয়েছেন আশিষের সঙ্গে বহু বছর কাজ করেছেন তিনি। সেই সুবাদে আশিষের তরফে উত্তর আসার সাত দিন অপেক্ষা করেছিলেন তিনি। শেষমেশ না মেলায়, পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের জন্য একটি দল তৈরি করেছে মুম্বই পুলিশ। শুরু হয়েছে তদন্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া