শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৩৭Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: ১৫ জানুয়ারির মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতীর ছুরিতে গুরুতর জখম হন সইফ আলি খান। সেই রাতেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন অভিনেতা। দিন পাঁচেক পর ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সইফ আলি খান। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা জানিয়েছিলেন, বিরাট বিপদ থেকে কয়েক চুলের জন্য বেঁচে গিয়েছেন সইফ। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলি-অভিনেতাকে। বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নিজের আবাসনের নীচে দেহরক্ষীদের ঘেরাটোপে বীরদর্পে হাঁটতে দেখা গিয়েছিল সইফকে। সঙ্গে ছিলেন স্ত্রী করিনাও। সেই দেখে নেটপাড়ার একটি বড় অংশ প্রশ্ন তোলেন, আদৌ কি আহত হয়েছিলেন সইফ না কি গোটাটাই প্রচারে থাকার জন্য ছিল কোনও সস্তা ‘স্টান্ট’? এইবার এই নিয়ে মুখ খুললেন জয়দীপ অহলাওয়াট।
নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সইফের ‘জুয়েল থিফ’ ছবিটি। একটি মূল্যবান হীরে চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সেই কারণেই মুম্বইয়ে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে সেই ঘটনার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সইফ। সইফ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। এই মুহূর্তে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এত বড় অস্ত্রোপচারের পর সইফের হাঁটাচলার প্রসঙ্গে জয়দীপ বললেন, “আমি জানি, সইফ আহত। ওঁর সব ক্ষতের দাগ নিজের চোখে দেখেছি।” এত সব কিছু হওয়া সত্বেও সইফ যেভাবে নিজের পেশাদারিত্ব দেখিয়েছেন, তাতে মুগ্ধ জয়দীপ –“যেভাবে উনি কাজের জগতে ফিরে এসেছেন তাতে ওঁকে কুর্নিশ জানাই। নিজের কাজকে কী করে সবকিছুর আগে রাখতে হয়, দেখিয়ে দিলেন সইফ।”
সইফের পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। চোখ এড়ায়নি বলি-তারকার বাঁ হাত মোড়া ব্যান্ডেজের পাশাপাশি তাঁর ঘাড়ের উপরে আড়াআড়ি ভাবে লম্বা ক্ষতচিহ্নের উপর লেগে থাকা ছোট ছোট ব্যান্ড-এইড। বলি-অভিনেতার কানের সামান্য নীচ থেকে গলা ছাড়িয়ে যাওয়া ওই ক্ষতচিহ্নের মূলে যে রয়েছে ধারালো অস্ত্র, তা এক ঝলকেই স্পষ্ট। এবং তা দেখেই মন গলেছে নেটিজেনদের। এক বাক্যে তাঁরা মেনে নিয়েছেন, স্রেফ কোনও ছবির প্রচারের জন্য ‘এইসব’ হতে পারে না। এই ক্ষত পুরোপুরি 'রিয়েল'! অন্যদিকে, সইফ-কাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজাদ আপাতত রয়েছে বিচারবিভাগীয় হেফাজতে।
সেদিনের অনুষ্ঠানে সইফ উপস্থিত দর্শকের উদ্দেশ্যে উদাত্ত গলায় বলে উঠেছিলেন, “আপনাদের সামনে হাজির হতে পেরে ভীষণ খুশি আমি। সত্যিই খুব ভাল লাগছে। আমি অনেকদিন ধরেই এই ধরনের একটা ছবি করতে চাইছিলাম। শেষমেশ তা করলাম এবং উপরি পাওয়না জয়দীপের মতো একজন সহ-অভিনেতার সঙ্গে কাজ করা।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি