শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ১৫Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন সলমন খান। প্রাণনাশের হুমকির পর আরও জোরালো হয়েছে 'ভাইজান'-এর নিরাপত্তা। এর মাঝেই সলমন খানকে খুনের ছক কষার অভিযোগে ধৃত দুই ব্যক্তির জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। এদিকে, বহাল তবিয়তে মায়ানগরীর বুকে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি, তাঁকে দেখা গিয়েছে মালাইকা অরোরা ও আরবাজ খানের ছেলে আরহানের টক শোয়ে।
ভাইপো পডকাস্টে এসে নিজের সম্বন্ধে অনেক অজানা কথা তুলে ধরেছেন অভিনেতা।জানিয়েছেন, সাধারণত কয়েক ঘণ্টাই ঘুমান তিনি। ৭-৮ ঘণ্টা ঘুম হয়ত মাসে একদিনই হয়।সলমন জানিয়েছেন, কখনও কখনও দু'ঘণ্টারও কম ঘুম হয় তাঁর। কিছু করার না থাকলেই একমাত্র ঘুম পায়। বাকি সময় কিছু না কিছু কাজ করেন তিনি।
সলমন এও জানিয়েছেন, যখন তিনি জেলে ছিলেন তখন প্রচুর ঘুমাতেন। সেখানে কিছু করার ছিল না তাঁর। পরিবার-পরিজনরা ছিলেন না। তাই ঘুমিয়েই সময় কাটাতেন। এখন মাঝ আকাশে বিমানেও ঘুমিয়ে পড়েন তিনি।
ভাইপোর শোয়ে এসে নানা কথার মাঝে জানান, বর্তমান প্রজন্মের মধ্যে উৎসাহ কম বলেও মনে করেন তিনি। তাঁর কথায়, "আমরা যখন খেলতাম, হাঁফ ধরে যেত। শরীর অবসন্ন হয়ে পড়ত। কিন্তু মুখে চওড়া হাসি লেগে থাকত। আবারও খেলতে যেতে মন চাইত। আজকাল উৎসাহের চেয়ে আত্মতুষ্টি বেশি। কিন্তু উৎসাহ হারালে চলবে না। তাহলে সময়ের আগেই বার্ধক্যে গ্রাস করবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি