রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mohammedan Sporting coach Mehrajuddin is still optimistic

খেলা | মরশুমের শেষে পয়েন্ট টেবিলে সবার নীচে থাকতে চান না মেহরাজ

KM | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৩২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: লড়াই করেও শেষ পর্যন্ত হায়দরাবাদ এফসি-র কাছে হার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে মহমেডানের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর। গোলের সুযোগ তৈরি করেও গোল করতে না পারার সমস্যার কথাই বারবার বলছেন তিনি। শনিবার চেন্নাইয়ে চলতি আইএসএলে তাদের ১২ নম্বর হারের পর তিনি জানিয়ে দেন শেষ পাঁচটি ম্যাচে তাদের কাছে মর্যাদার লড়াই।

শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে পয়েন্ট টেবলের শেষ দুই দলের মধ্যে ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠলেও দু’পক্ষের মধ্যে গোলের সুযোগ নষ্টের প্রতিযোগিতা চলে প্রায় সারাক্ষণই। দুই দলই অনেক সুযোগ পেলেও তার খুব কমই কাজে লাগাতে পারে তারা। অবশেষে মহমেডানকে ৩-১ গোলে হারিয়ে লিগ ডাবল করে ফেলে হায়দরাবাদ এফসি।

এই হারের পর মেহরাজউদ্দিন সাংবাদিকদের বলেন, “দ্বিতীয়ার্ধে দল সত্যিই ভাল লড়াই করেছে। একাধিক গোলের সুযোগ তৈরি করেছে, একটা গোলও করেছে। আরও একটা গোল করতে পারত। এই মরশুমে আমাদের বারবার এমন হয়েছে। আমরা গোল করার ক্ষেত্রে খুবই দুর্ভাগ্যবান”।

তিন গোল হজম করা মোটেই পছন্দ নয় মহমেডান কোচের। বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “তিনটে গোল হজম করা আমাদের পক্ষে চিন্তার বিষয়, আমাদের রক্ষণকে অনেক শোধরাতে হবে। এ ছাড়াও, এ রকম ম্যাচে আমাদের চারিত্রিক দৃঢ়তা দেখাতে হবে, যা আজ প্রথমার্ধে ছিল না। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভাল লড়াই করেছি। এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক পাওয়ার আছে। দেখতে হবে আমরা আজ আর কী কী ভুল করেছি। পারফরম্যান্সের বিশ্লেষণ করে দেখতে হবে যে, পরবর্তী ম্যাচগুলোতে কোথায় কোথায় উন্নতি করার চেষ্টা করতে হবে আমাদের”।

এ দিন ম্যাচের ৭৭ মিনিটের মাথায় বিকাশ সিংয়ের জায়গায় মকান ছোটেকে নামান মেহরাজউদ্দিন এবং মাঠে নামার দু’মিনিটের মধ্যেই গোল পেয়ে যান তিনি। অ্যালেক্সি গোমেজের কর্নারে দুর্দান্ত ব্যাক ফ্লিকে কঠিনতম কোণ থেকে গোলে বল পাঠিয়ে দেন ছোটে। তরুণ ফরোয়ার্ডকে নামানো প্রসঙ্গে কোচ বলেন, “আমরা ছোটেকে মাঠে নামাই এবং আরও কয়েকটা পরিবর্তন আনি, যা কার্যকরী হয়েছে। আমরা কিছু সুযোগ তৈরি করি এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করি, যা আমাদের সাহায্য করেছে, কিন্তু আমরা গোল করতে পারিনি”।

প্রতিপক্ষের প্রথম গোল নিয়ে মেহরাজ বলেন, “প্রথম গোলে হায়দরাবাদের একজন খেলোয়াড়ের থেকে ভাল একটা বল এসেছিল এবং সেই বলের ওপর ভাল নিয়ন্ত্রণও রেখেছিল। প্রথম টাচটাও ঠিকঠাক ছিল। তবে আমি মনে করি এটা আটকানো যেত। কারণ, বল গোলকিপারের হাত ছুঁয়ে গিয়েছিল। তাই আমি বলব, এটা বাঁচানো সম্ভব ছিল”।

দ্বিতীয় গোল সম্পর্কে তিনি বলেন, “বক্সের বাইরে ওদের ফ্রি-কিক দেওয়া এড়ানো যেত। আমরা সব সময় খেলোয়াড়দের বলি যতটা সম্ভব বক্সের সামনে ফাউল করা এড়াতে। কিন্তু ম্যাচে এটা হয়ে যায়, কিছু করার নেই। তবে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা চেষ্টা অব্যহত রাখব এবং আগামী পাঁচটি ম্যাচে আমাদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখন সব সিদ্ধান্ত আমিই নিচ্ছি, এটা আমার দ্বিতীয় ম্যাচ, তাই আমি দেখার চেষ্টা করছি দলে কারা সত্যিই সুযোগ পেতে চায়”।

এ দিন দলে হাফ ডজন পরিবর্তন করে প্রথম এগারো নামান মেহরাজউদ্দিন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আসলে আমরা তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করছি, কারণ তারা কঠোর পরিশ্রম করছে অনুশীলনে। তারা যখন মাঠে নামে, তখন আমরা আশা করি তারা তাদের সেরাটা দেবে। মকান ছোটে চেন্নাই এফসি ম্যাচেও নেমেছিল এবং পার্থক্য গড়ে দিয়েছিল। আজও সে গোল করেছে। ভবিষ্যতে আমরা ছোটেকে আরও বেশি সময় খেলানোর পরিকল্পনা করছি”।

এর পরেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ তাদের। ইস্টবেঙ্গল এ দিনই ঘরের মাঠে চেন্নাইন এফসি-র কাছে ০-৩-এ হেরে যায়। সেই ম্যাচ নিয়ে মেহরাজউদ্দিন বলেন, “পরবর্তী ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটা কলকাতা ডার্বি। আমাদের নিশ্চিত করতে হবে যাতে দলের ছেলেরা এই ম্যাচে নিজেদের সেরাটা দেয়। শেষের এই চার-পাঁচটা ম্যাচ আমাদের জন্য, সমর্থকদের জন্য এবং ক্লাবের মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে চাই না যে আমরা মরশুমের শেষে পয়েন্ট টেবলে একেবারে নীচে থাকি। যখন দল টেবলে একেবারে নীচে থাকে, খেলোয়াড়দের মনোযোগ ও মোটিভেশন কমে যায়। এখন তাদের মনোবল বাড়াতে হবে, অনুশীলনে তাদের উজ্জীবিত করতে হবে”।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া