রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আইএসএল অতীত, অস্কারের ফোকাস এবার এএফসি, সুপার কাপে

Sampurna Chakraborty | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ০৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইএসএল এবারের মতো শেষ। বাকি পাঁচ ম্যাচ শুধুই নিয়মরক্ষার। কঠিন বাস্তব স্বীকার করতে দেরী করলেন না অস্কার ব্রুজো‌। স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর পরবর্তী লক্ষ্য। এবার ফোকাস এএফসি এবং সুপার কাপ। আগের দিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, চেন্নাই ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন। সেই ম্যাচ হেরে সুপার সিক্সের স্বপ্নে জলাঞ্জলি দিয়েছেন। এবার সমর্থকদের মুখে হাসি ফোটাতে এএফসিই ভরসা। সুপার কাপ নিয়ে সমস্যায় ফেডারেশন। আদৌ হবে কিনা জানা নেই। তবে সেসব নিয়ে মাথা না ঘামিয়ে পরবর্তী লক্ষ্য সেট করে ফেলেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'দলটাকে সংগঠিত করে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের পরবর্তী লক্ষ্য এএফসি এবং সুপার কাপ। আমরা শুনছি সুপার কাপ হবে না। সুপার কাপ চ্যাম্পিয়নরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলে। সুপার কাপ না হলে ফেডারেশন বড় ভুল করবে। পরের সপ্তাহে ডার্বি আছে। তার আগে দলটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে আসল লক্ষ্য এএফসি।'

দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে ইস্টবেঙ্গল। কিন্তু প্রথমার্ধে ব্যক্তিগত ভুলে পিছিয়ে পড়ে লাল হলুদ। নির্দিষ্ট কাউকে দোষ দিতে চান না। তবে মেনে নিলেন, প্রথমার্ধে বাঁ দিকের গলদের জন্যই ম্যাচ হাতছাড়া হয়েছে। অস্কার বলেন, 'আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি। আমি ব্যক্তিগত ভুল নিয়ে কথা বলতে চাই না। তবে কয়েকটা ব্যক্তিগত ভুল হয়েছে। আমাদের বাঁ দিকে সমস্যা ছিল। ওদের ইরফান ভাল খেলেছে। ওরা যা করতে চেয়েছে, করতে পেরেছে। আমাদের প্রতিক্রিয়া দেরীতে এসেছে। বিরতিতে ভুল শোধরানোর চেষ্টা করি। দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে। এটা পজিটিভ দিক। কিন্তু প্রথমার্ধের ভুল ক্ষমাযোগ্য নয়। এটাই পার্থক্য গড়ে দিয়েছে।' চোট সারিয়ে মাঠে নামেন সল ক্রেসপো, নিশু কুমার, আনোয়ার আলিরা। কিন্তু নিজেদের সেরাটা দিতে পারেনি। এখনও সম্পূর্ণ ফিট নয় ক্রেসপো।‌ অস্কার মেনে নিলেন, তাঁদের নামানো উচিত হয়নি। চেন্নাইয়ের ফিজিক্যাল ফুটবল, ইনটেনসিটির সঙ্গে মানিয়ে নিতে পারেনি সদ্য চোট সারিয়ে নামা ফুটবলাররা। এটাই দুই অর্ধের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া