শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'বুম্বাদাকে বিয়ে করতে চেয়েছিলাম'-১৮ বছর পর মনের সুপ্ত বাসনা নিয়ে অকপট শুভশ্রী গঙ্গোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ০৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিউডে ১৮ বছর সম্পূর্ণ করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এতদিনের পথ চলায় সব সময় যাঁরা পাশে থেকেছেন, সেই অনুরাগীদের সঙ্গে সময় কাটালেন শুভশ্রী। এদিন শুভশ্রী ফিরে গেলেন ছোটবেলায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাকি বিয়ে করতে চাইতেন তিনি! নিজের মুখে জানালেন সেকথা।

 


সফল অভিনেত্রী, সফল স্ত্রী, সফল মেয়ে এবং অবশ্যই সফল মা - সবার আগে তিনি সফল একজন মানুষ। জীবনে সব সময় ভাল একজন মানুষ হতে চেয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, "সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। জীবনের এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, প্রাপ্তির সংখ্যাই বেশি। সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালবাসা। 'চ্যালেঞ্জ' বা 'পরাণ যায় জ্বলিয়া রে'র সময় যাঁরা দেখেছেন আজ তাঁরা 'সন্তান'ও দেখছেন। এক ইভাবে ভালবাসা দিচ্ছেন আমায়। এটাই তো বড় পাওয়া।"

 


এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখার জন্য বহু দূর থেকে এসেছিলেন বহু অনুরাগীরাই। বাস্তবে কার অনুরাগী শুভশ্রী? অভিনেত্রীর কথায়, "বলিউডের শাহরুখ খানে এবং টলিউডে আমি জিৎ-কোয়েল জুটির বড় ভক্ত। তবে ছোটবেলায় আমি বলতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব, সত্যিই ভাবতাম বড় হলে বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে।"

 

অভিনয় জীবনে এতদিন যা পেয়েছেন তা নিয়েই খুব খুশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিন নিজের অনুরাগীদের চোখে জল দেখে নিজেও খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। দুই ছেলে-মেয়ে এবং স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে জীবনের প্রতিটা অধ্যায় যেন ভালভাবে কাটাতে পারেন এদিন সেই প্রার্থনাই করলেন শুভশ্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া