শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৭Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। বর্তমান তাঁর আসন্ন ছবি ‘থান্ডেল’ নিয়ে চর্চায় রয়েছেন তিনি। সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করে ফেলেছেন নায়ক। কিন্তু তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা যেন থামছেই না। সম্প্রতি এনিয়েই মুখ খুললেন নাগা।
সম্প্রতি ‘থান্ডেল’-এর প্রচারের এক অনুষ্ঠানে নিজের প্রথম বিবাহ এবং বিচ্ছেদ নিয়ে কথা বলেন নাগা চৈতন্য। ২০১৭ সালে সামান্থার সঙ্গে বিয়ের পিড়িয়ে বসেন অভিনেতা। ২০২১ সাালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর গত ৪ ডিসেম্বর আর এক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন তিনি। নতুন সংসার পাতলেও প্রথম বিবাহ বিচ্ছেদের চর্চা যেন এখনও কোনও না কোনওভাবে উস্কে ওঠে।
অভিনেতার কথায়, বর্তমানে তিনি এবং সামান্থা নতুন জীবনের পথে অনেকটাই এগিয়ে গেছেন। একে অপরকে শ্রদ্ধা করেন। কিন্তু সমাজ মাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয় যাতে মাঝেমধ্যে তাঁর নিজেকে অপরাধী বলে মনে হয়। নাগা চৈতন্য আরও বলেন, 'আমি অনেক ভেবে এগিয়ে গেছি। সেও অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু আমার সঙ্গে কেন অপরাধীর মতো আচরণ করা হচ্ছে?'
তারকার জীবনে কোনও কিছুই লুকোছাপা থাকে না। বিশেষ করে সমাজ মাধ্যমের যুগে সামান্য বিষয়ে তিল থেকে তাল হতে বেশি সময় লাগে না। কিন্তু তাঁদের ব্যক্তিগত জীবন কাটাছেঁড়া হওয়ায় বিভিন্ন সময়ে কড়া প্রতিক্রিয়াও জানান । যেমন নাগা স্পষ্ট জানিয়েছেন, তাঁর জীবনকে যেন 'বিনোদন' না ভেবে ফেলা হয়।
অভিনেতার কথায়, 'বিবাহবিচ্ছেদের ঘটনা আমার জন্য একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। আমি একটি ভেঙে যাওয়া পরিবার থেকে এসেছি। তাই আমি জানি সম্পর্ক ভেঙে গেলে কেমন হয়। সম্পর্ক ভাঙার আগে আমি ১০০০ বার ভাববো, কারণ আমি এর পরবর্তী ধাপগুলিও জানি।'
উল্লেখ্য, সামান্থার অনুরাগীদের দাবি, শোভিতার জন্যই নাকি ভেঙেছিল নাগা ও সামান্থার দাম্পত্য। সেই বিষয়েও সাফাই দিয়েছেন নাগা চৈতন্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি