শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Breaking: বড়পর্দায় অভিষেক সব্যসাচীর! ক্রাইম-কমেডির মিশেলে কোন চরিত্রে ধরা দেবেন অভিনেতা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৫৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: কমিকের পাতা থেকে সোজা বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র 'রাপ্পা রায়'। ধীমান বর্মনের পরিচালনায় বড়পর্দায় আসছে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। 'রাপ্পা রায়' -এর চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়ের থাকার কথা ছিল। ১৪ দিন শুটিংও হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই হয়েছিল নায়ক বদল! সৌম্যর পরিবর্তে 'রাপ্পা' হয়ে ধরা দিচ্ছেন অর্পণ ঘোষাল। 

 

প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এর আগেও কয়েকবার 'রাপ্পা' বদল হয়েছে। সৌম্যর লুক সেট হওয়াতে তাঁকেই চূড়ান্ত করা হয়। কিন্তু প্রযোজনা সংস্থার চাহিদা অনুযায়ী নাকি 'রাপ্পা'কে পর্দায় ফুটিয়ে তুলতে পারছিলেন না সৌম‌্য। তাই এই সিদ্ধান্ত। এমনকী, অর্পণকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী প্রযোজনা সংস্থা। তাই একদিনের নোটিশেই শুটিং শুরু করেছিলেন অর্পণ। 'রাপ্পা'র লুকে প্রকাশ্যে এসেছে অর্পণের প্রথম পোস্টারও।

 


ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা সব্যসাচী চৌধুরীকে। তাঁর বিপরীতে দেখা যাবে ছোটপর্দায় পরিচিত মুখ লিজা গোস্বামীকে। গল্পে 'চিলি' ও 'কঙ্কা'র মেয়ে কিডন্যাপ হয়। এই দুই চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী-লিজা। মেয়ের কিডন্যাপের পিছনে কার হাত কিছুতেই বুঝতে পারে না তারা। 'রাপ্পা' দায়িত্ব নেয়, তাদের মেয়েকে উদ্ধার করার। কী হবে শেষমেশ? এই উত্তর দেবে ছবিটি। 

প্রসঙ্গত, ছবিতে রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ক্রাইম, কমেডির মিশেলে এই ছবির শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে হচ্ছে শুটিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া