শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৪Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: সইফ আলি খানের উপর আক্রমণ হওয়ার পর আতঙ্কে বলিউড। সেদিন রক্তাক্ত অবস্থায় ছেলে তৈমুরের সঙ্গে হাসপাতালে পৌঁছেছিলেন সইফ। এলাহি গাড়িতে নয়, বরং অটোয় লীলাবতী হাসপাতালে পৌঁছেছিলেন সইফ। কিন্তু করিনা কেন উদ্যোগ নিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে যাননি? মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সেদিন রাত পার্টিতে নাকি মদ্যপান করে বেহাল দশা হয়েছিল করিনার। তাই সইফের পাশে সেদিন থাকতে পারেননি তিনি।
এই খবর ছড়াতেই করিনাকে নিয়ে নানা কুমন্তব্য শুরু হয় নেটপাড়ায়। তার মাঝেই সমাজমাধ্যমে 'বেবো'র পোস্ট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। করিনা লেখেন, 'বিয়ে, বিবাহবিচ্ছেদ, মনের ভিতর প্রবল চাপ, সন্তান জন্ম দেওয়া, ভালবাসার মানুষের মৃত্যু আর মা-বাবা হিসাবে দায়িত্ব পালন- যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে এগুলো ঘটছে ততক্ষণ পর্যন্ত সত্যিই উপলব্ধি করতে পারবেন না। যখন আপনার জীবনে এই কঠিন সময় আসবে তখন বাস্তবটা বুঝতে পারবেন। তার আগের মুহূর্ত পর্যন্ত নিজেকে খুব বুদ্ধিমান মনে হবে।'
সইফ এখন সুস্থতার পথে। কিছুদিন আগে ছবির প্রচারে লাইম লাইটেও দেখা গিয়েছিল তাঁকে। এর মাঝেই বিচ্ছেদের প্রসঙ্গে কেন কথা বললেন করিনা? তবে কি আবারও নন নতুন কোনও বিপদ ঘনিয়ে আসছে তাঁদের জীবনে? এই প্রশ্নে তোলপাড় নেট দুনিয়া।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফের উপর হামলার পর নিরাপত্তা রক্ষার স্বার্থে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন করিনা। এমনকী জানিয়েছিলেন সইফের উপর হামলার পর আরও বেড়েছে নিরাপত্তা। বিশেষ করে, দুই সন্তান তৈমুর ও জেহকে আরও আগলে রাখছেন সইফ-করিনা। পাপারাজ্জিদের কাছে এক বিশেষ অনুরোধও করেছিলেন তারকা দম্পতি। তাঁদের আর্জি ছিল, এবার থেকে তৈমুর ও জেহর ছবি যেন তাঁরা একটু কম তোলেন। কারণ এতে তাদের ক্ষতি হতে পারে। এর মাঝেই করিনার নতুন পোস্ট দেখে চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি