শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘মরতে যাব নাকি...?’কুম্ভে না যাওয়ার কারণ জানালেন ভারতী, কৌতুকাভিনেত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০৪Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। ১৪৪ বছর এবার মহাকুম্ভের বিশেষ যোগ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে হেমা মালিনী, মিলিন্দ সোমন, রাজকুমার রাও সহ আরও অনেক তাবড় বলি তারকা প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন। এমন আবহে কৌতুকাভিনেত্রী ভারতী সিংহের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সব পরিকল্পনা করেও নাকি কুম্ভে যাওয়া ভেস্তে গিয়েছে ভারতীর। আর কেন তিনি পুণ্যস্নানে যাননি, সেই প্রসঙ্গে তাঁর জবাব নিয়েই চলছে জোর চর্চা। 

সম্প্রতি ভারতীকে ফটোশিকারিরা প্রশ্ন ছুঁড়েছিলেন, “মহাকুম্ভে যাবেন না?” উত্তরেই ভারতী বলেন, “অজ্ঞান হয়ে মরতে যাব নাকি মহাকুম্ভে? নাকি প্রিয়জনের থেকে আলাদা হতে যাব?” টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ানের কথায়, "আমি সত্যিই মহাকুম্ভে যেতে চেয়েছিলাম। কিন্তু রোজ এত দুঃখজনক খবর পাচ্ছি যে আর যাওয়ার ইচ্ছে নেই। আর আমার ছেলে গোলাকে নিয়ে সেখানে যাওয়ার কথা ভাবতেও পারছি না। প্রশ্নই ওঠে না।” 

এরপর এক সহকর্মীর সঙ্গে ভারতীকে রসিকতা করতেও দেখা যায়। মজার ছলে তাঁকে বলতে শোনা যায়, “পাণ্ডেজির বাড়ি তো এলাহাবাদের কাছেই এবং ওঁর স্ত্রীও পুণ্যস্নান করে এসেছেন। আসলে পাণ্ডেজিকে বিয়ে করে যা পাপ করেছেন, সেটা ধুতেই গিয়েছিলেন সেখানে।” ভারতী সিংয়ের বক্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। 

মহিলা কমেডিয়ানকে একহাত নিতে ছাড়েননি নেটাগরিকরা। কুম্ভ মেলার 'বদনাম' করতে ভারতী এমন মন্তব্য করেছেন বলেও নিন্দায় মুখর হয়েছেন নেটপাড়ার একাংশ। আবার কেউ বলেছেন, "আপনার অনুমান মিডিয়ার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন?" কেউ বা আবার ভর্ৎসনা করে লিখেছেন, ‘যাঁরা কুম্ভে গিয়েছেন, তাঁরা কি মরে গিয়েছেন নাকি?’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া