শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ১২ বছর পর ফের জুটিতে ঋজু-রুশা! কবে আসছে 'ঊষসী-নিখিল'-এর নতুন মেগা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ২০১৩ সালে শুরু হয়েছিল ঘরে-বাইরে 'ঊষসী'র লড়াইয়ের গল্প। তার পাশে সবসময় থাকত 'নিখিল'। শুধু স্বামী হিসাবে নয়, একজন ভাল বন্ধু হিসাবে 'ঊষসী'র পাশে থেকেছে 'নিখিল'। স্টার জলসার পর্দায় ফুটে উঠেছিল 'ঊষসী-নিখিল'-এর ভালবাসার গল্প 'তোমায় আমায় মিলে'। প্রযোজনায় যিশু-নীলাঞ্জনার 'ব্লু ওয়াটার পিকচার্স'। 

 


প্রায় ১২ বছর পর স্টার জলসায় ফিরছে এই ধারাবাহিক। দর্শকরা ফের দেখতে পাবেন প্রিয় 'ঊষসী-নিখিল'-এর গল্প। এই দুই মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রুশা চট্টোপাধ্যায় ও ঋজু বিশ্বাসকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তুলিকা বসু, দেবদূত ঘোষ, দোলন রায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। 

 

এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের থেকে বিপুল ভালবাসা কুড়িয়েছিলেন ঋজু-রুশা। এই মেগাতেই প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা। গল্পে খুব সাধারণ পরিবারের ছেলে নিখিল। পেশায় ময়রা সে। এদিকে, পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে ঊষসী। ঘটনাচক্রে তাঁদের বিয়ে হয়। সংসারের বাঁধনে আটকে ঊষসী কীভাবে করবে নিজের স্বপ্নপূরণ? সেই নিয়েই এগোয় গল্প। 

 


কিছুদিন আগেই শেষ হয়েছে 'হরগৌরী পাইস হোটেল'। গল্পের আঙ্গিকে খানিকটা মিল ছিল এই দুই ধারাবাহিকের। প্রযোজনা সংস্থাও দুই মেগার একই। তবে গল্পের নিত্যনতুন মোড় দুটি গল্পের ভিন্নতা স্পষ্ট করেছিল। 'হরগৌরী পাইস হোটেল' শেষ হওয়াতে মন খারাপ হয়েছিল সিরিয়ালপ্রেমীদের। তবে সেই মন খারাপ দূর করতে ফের আসছে 'তোমায় আমায় মিলে'। দর্শকের পছন্দের এই ধারাবাহিক আরও একবার ফুটে উঠবে স্টার জলসার পর্দায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া