রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সিরিজ জয়ের ম্যাচে চিন্তা রোহিতের ফর্ম, কোহলি ফেরায় কার ওপর কোপ পড়বে?

Sampurna Chakraborty | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ১-০ তে এগিয়ে ভারত। রবিবার জিতলেই সিরিজ পকেটে। কিন্তু তার আগে ভারতীয় শিবিরে চিন্তা রোহিত শর্মার ফর্ম এবং বিরাট কোহলির প্রত্যাবর্তন। কটকেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। কিন্তু তারকা ক্রিকেটার কি ফিরবেন দলে? হাঁটুর চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি কোহলি। কিন্তু সহ অধিনায়ক শুভমান গিল জানান, দ্বিতীয় ম্যাচে খেলবেন। তবে স্টার প্লেয়ারের প্রত্যাবর্তনে দল নির্বাচন নিয়ে সমস্যায় টিম ম্যানেজমেন্ট। কোহলির জায়গায় সুযোগ পেয়ে কাজে লাগান শ্রেয়স আইয়ার। ৩৬ বলে বিধ্বংসী ৫৯ রান করেন। তাঁকে বাদ দেওয়া মুশকিল। সাধারণত শ্রেয়সের জায়গায় কোহলির ফেরার কথা। কিন্তু কোপ পড়তে পারে যশস্বী জয়েসওয়ালের ওপর। সেক্ষেত্রে রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন শুভমন গিল। নাগপুরে নজর কাড়তে পারেননি যশস্বী। তাই এই পরিস্থিতিতে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবা হতে পারে। 

সাদা বলের ক্রিকেটে রান পাওয়ার জন্য মরিয়া থাকবেন বিরাট। তাঁর ফর্ম নিয়ে কাঁটাছেড়া চলছে। এক দশক পরে রঞ্জিতে ফিরলেও রান পাননি। তবে একদিনের ক্রিকেটে কোহলির রেকর্ড নজরকাড়া। রেকর্ডের হাতছানি তাঁর সামনে। মাত্র ৯৪ রান করলেই একদিনের ক্রিকেটে তৃতীয় ব্যাটার হিসেবে ১৪,০০০ রানের ক্লাবে পদার্পণ করবেন। এই তালিকায় একনম্বরে শচীন তেন্ডুলকর। তাঁর রান ১৮,৪২৬। দ্বিতীয় স্থানে কুমার সাঙ্গাকারা। তাঁর সংগ্রহ ১৪,২৩৪ রান। সবচেয়ে কম ম্যাচ খেলে এই মাইলস্টোন ছোঁয়ার হাতছানি বিরাটের সামনে। এই জায়গায় পৌঁছতে শচীন নিয়েছিলেন ৩৫০ ইনিংস। সেখানে এখনও পর্যন্ত ২৮৩ টি ম্যাচ খেলেছেন কোহলি। কটকে রোহিতের দিকেও নজর থাকবে। নাগপুরে মাত্র ২ রানে আউট হন ভারত অধিনায়ক। গত আগস্টে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৪ রানের পর রোহিত কোনও অর্ধশতরান করেনি। বোলিং নিয়ে কোনও সমস্যা নেই ভারতের। একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনে স্বস্তি দেন মহম্মদ সামি। শুরুতে রান দিলেও একই ওভারে জোড়া উইকেট নিয়ে দলকে ম্যাচে ফেরান। বুমরার অনুপস্থিতিতে নিজেকে মেলে ধরার আরও একটা সুযোগ কেকেআরের পেসারের সামনে। ইংল্যান্ডের জন্য এটা মরণবাঁচন‌ ম্যাচ। প্রথম ম্যাচে অতিরিক্ত আক্রমনাত্মক ক্রিকেট বাটলারদের বিপদে ফেলে। কটকের স্পিনিং ট্র্যাকে পরিকল্পনা বদলাতে হবে ইংল্যান্ডকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া